সম্পাদক কৃতক প্রতিবেদন মোঃশাকিল হোসেন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করেছে সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ ও ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খোকশাবাড়ী শৈলাবাড়ী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম সিকদার। আরও উপস্থিত ছিলেন খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম মাস্টার, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুর মান্নান তালুকদার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সদস্য মিলন সরকার, সহ বিএনপি সদস্য আব্দুল সোবাহান সরকার, আকবর আলী, মোঃ মোবারক আলীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পুষ্পমাল্য অর্পণ শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ ও শুভেচ্ছা প্রকাশ করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য বখতিয়ার ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক বলেন
“বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দেশে ফিরে নেতৃত্ব দেওয়া বিএনপির নেতাকর্মীদের নতুন করে আশাবাদী করেছে।”
জয়নাল আবেদিন, সাবেক সভাপতি, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি বলেন
“বিজয়ের চেতনা মানেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আজকের এই দিনে আমরা শপথ করছি—দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকবো।”
আহ্বায়ক ৪ নং ওয়ার্ড বিএনপির মোঃ শহিদুল ইসলাম সিকদার, বলেন
“মহান বিজয় দিবস আমাদের গর্ব, আমাদের প্রেরণা। শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবসময় রাজপথে থাকবে।”

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন