চিপস ফ্যাক্টরি মালিকের কাছ থেকে ইউনিয়ন বিএনপি নেতার চাঁদা নেওয়ার অভিযোগ


 ঢাকা

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ-২৭আগষ্ট২০২৪,১১:৫৫

চিপস ফ্যাক্টরীর মালিকের কাছ থেকে নানান ভয়ভীতি দেখিয়ে পঁচাত্তর হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নুরে আলম মুন্সী ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজার বিরুদ্ধে। দলের সুনাম রক্ষার্থে জেলার নেতাদের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) নেতাকর্মীরা পোস্ট ও শেয়ার করছেন। এনিয়ে নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। 



জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পদত্যাগের পর শিয়ালকোল ইউনিয়নের হামকুড়িয়া গ্রামে অবস্থিত চিপস ফ্যাক্টরী অংশীদারীর ভিত্তিত্বে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ৩জন।  

ব্যবসায় হিসাবের গড়মিল ও একাকিত্ব মালিক অর্জনে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দকে নিয়ে কয়েক দফায় মিমাংসা করার চেষ্টা চালিয়ে আসছিল তাঁরা।  সরকার পতনের পর চিপস ফ্যাক্টরী মালিক লিটনের নামে নামকরন, ফ্যাক্টরী ভাংচুর রক্ষা ও  দলীয় নেতৃবৃন্দকে টাকা দেবার নাম করে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নুরে আলম মুন্সী ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা মালিকের নিকট থেকে ৭৫ হাজার  টাকা গ্রহন করে গোপনে রাখেন। পরে ওই চিপস ফ্যাক্টরী মালিক পক্ষ-বিপক্ষ ব্যক্তি তালা ঝুলে দেওয়ায় টাকা নেওয়ার বিষয়টি ফাঁস হয়ে যায়। এনিয়ে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জানতে পেরে ফেসবুকসহ চা-স্টলগুলোতে চলছে আলোচনা সমালোচনা। দলের ভাবমুর্তী, দলীয় নেতাকর্মীদের নামে টাকা উত্তোলন ও ভয়ভীতি দেখিয়ে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে চাঁদা আদায়।  এনিয়ে দলের ভাবমুর্তী ক্ষুন্ন হচ্ছে বলে অনেকেই জানান।  


গতকাল (২৭ আগস্ট) মঙ্গলবার দুপুর ১১টার দিকে বিএনপি নামে এক ফেসবুক আইডি থেকে এই পোস্টটি করেন। সেখানে এই প্রতিবেদন ২৭ আগস্ট রাত ১১টা ৪৭ মিনিট পর্যন্ত তেরো জন কমেন্টস ও তিনজন শেয়ার করেন। তার পোস্টে তিনি লেখেন ( হুবুহু তুলে ধরা হলো) এই দুইটা লোক শিয়ালখোল ইউনিয়নের ভিতরে চিপস ফ্যাক্টরি নাম করে আওয়ামী লীগের কাছ থেকে ৭৫ হাজার টাকা আত্মসাৎ এর সাথে জড়িত আছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  নূরে আলম মুন্সি ঘুষখোর এর সাথে আছে ওরফে সেলিম রেজা এইভাবে যদি চলতে থাকে তাহলে সাহেবের বদনাম হচ্ছে এদের কারণে দৃষ্টি আকর্ষণ করছি জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ ও নেতাদেরকে এগুলো পরিহার করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হোক।

মন্তব্যসমূহ