ইন্টারনেট সার্ভিস প্রভাইডার এসোশিয়েশন ওফ বাংলাদেশ (ISPAB) দ্বি- বার্ষিক সম্মেলন উপলক্ষে টিম ফরওয়ার্ড প্রতিনিধি দল সিরাজগঞ্জ আগমন
সিরাজগঞ্জ থেকেঃহোসেন আলী (ছোট্ট) সারা বাংলাদেশ ব্যাপি ISPAB এর
দ্বি- বার্ষিক সম্মেলন ২০২৪- ২০২৬ নির্বাচনে কার্যনির্বাহী পরিষদে ৯ টি পদের পরিচালক পদে নির্বাচনে বর্তমান ISPAB এর সভাপতি ইমদাদুল হকের নেতৃতে টিম ফরওয়ার্ড প্রতিনিধি দল রাজশাহী এবং রংপুর বিভাগ হয়ে সিরাজগঞ্জে আগমন করেন।
শুক্রবার ( ৮ মার্চ ২০২৪) দুপুরে এস এস রোডস্থ কয়লা পট্রি এফআরসি ইন্টারনেট অফিসের ইউনিট টু নতুন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন, ইন্টারনেট সার্ভিস প্রভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূইয়া ও পরিচালক বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, এসময়ে আরো উপস্থিত ছিলেন, এফ আর সি স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার রাইসুল ইসলাম।
ISPAB সেকেটারি জেনারেল বলেন, আগামীতে সিরাজগঞ্জ ISPAB NIX স্থাপন হলে উত্তরবংগের ইন্টারনেট ট্রাফিক দেশের বাহিরে যাবে না, এতে বিদেশী মুদ্রা সাশ্রয় সহ, গেমিং,অনেক সাইট লেটেন্সি কমপাবে সিরাজগঞ্জ বাসী।
উল্লেখ্যঃএফ আর সি অফিসের ইউনিট টু নতুন অফিসে উদ্বোধন উপলক্ষে বনার্ঢ্য আয়োজনে ও কেক কাটা হয়।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন