সিরাজগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


 

 সিরাজগঞ্জ থেকেঃ হোসেন আলী (ছোট্ট) " করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই পতিপাদ্যকে সামনে রেখে  সিরাজগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানী লিমিটেড সিরাজগঞ্জ জোনের ৫ ম জাতীয় বীমা দিবস  পালন উপলক্ষে বনার্ঢ্য  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে 

শুক্রবার ( ০১ মার্চ ২০২৪) সকাল ১১ টায় বাজার স্টেশন  জুবলী রোডের বাঁধন ফার্মেসী (দ্বিতীয় তলায়) ন্যাশনাল লাইভ ইন্স্যুরেন্স  একক বীমা অফিসে  সিরাজগঞ্জ জোনাল অফিসে আলোচনা সভা অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড (উঃ) সিরাজগঞ্জের জোন প্রধান ডেপুটি জেনারেল  ম্যানেজার মো. জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী  পশ্চিমাঞ্চল  ই. ভি. পি প্রধান  কাজি আব্দুল মতিন। 


অনুষ্ঠানে প্রধান অতিথি কাজি আব্দুল মতিন তিনি গ্রাহকদের উদ্দেশ্যে  বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বীমাখাত যাতে কার্যকর অবদান রাখতে পারে এজন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। 

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান র‌্যালিতে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু সাধারণ মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির কথাই ভাবেননি; ভেবেছেন মানুষের অর্থনৈতিক মুক্তির কথাও। আর তাই ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি বীমা খাত সংস্কারে হাত দেন।দেশে বর্তমানে মোট ৮২টি অনুমোদিত প্রতিষ্ঠান বীমা সেবা দিচ্ছে। বর্তমানে বীমার আওতায় আছেন দেশের ১ কোটি ৭১ লাখ ১০ হাজার মানুষ। লাইফ ও নন-লাইফ মিলে বীমা দাবি নিষ্পত্তির হার ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ৪ শতাংশ বেড়েছে। এবং ভবিষ্যৎতে আরো বাড়বে বলে আমি মনে করি। 

অনুষ্ঠানে সভাপতি মো. জাহিদুল ইসলাম তিনি বলেন,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তাঁর এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার। ওই বছরের ১ মার্চ এটি প্রথম দিবস হিসেবে পালিত হয়। বঙ্গবন্ধু বীমা খাতের সাথে যেভাবে জড়িত, অর্থনীতির আর কোন খাতের সাথে তার এতো বেশি সম্পৃক্ততা নেই। বঙ্গবন্ধু বীমা পেশার মাধ্যমে তার সংগ্রামী কর্মকাণ্ড চালিয়েছেন। দেশের স্বাধীনতা সংগ্রামে বীমা খাতের বিশেষ অবদান রয়েছে।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী বগুড়া এরিয়া প্রধান  মিজানুর রহমান শিপু,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী  ইনচার্জ চান্দাইকোনা সহকারী জোনাল ইনচার্জ  মহসিন রেজা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী সিরাজগঞ্জের  ম্যানেজার হারুন অর রশিদ, ও বাদশা আলম, মো. সিরাজুল ইসলাম,  এছাড়াও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী সদস্যগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য ঃ  জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে কালেক্টরেট চত্বর থেকে বনার্ঢ়্য  র‍্যালি ও বেলুন উড়িয়ে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড জেলা প্রশাসনের বনার্ঢ়্য র‍্যালি   ও আলোচনা সভা যোগদান করে। এবং  ৫ ম জাতীয় বীমা দিবস  পালন উপলক্ষে  ন্যাশনাল লাইফ  ইন্স্যুরেন্স কোম্পানী কর্তৃক দিবসটি পালন উপলক্ষে স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর  ২ জন গ্রাহককে বোনাস এর চেক প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি কাজি আব্দুল মতিন।

মন্তব্যসমূহ