বাংলাদেশ জামায়েত ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলা বিশিষ্ট সুধীজনের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত


 

মোঃ  হোসেন আলী ( ছোট্ট) সিরাজগঞ্জ 

 " সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়েত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার বিশিষ্ট সুধীজনের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ( ২১ মার্চ) বিকেলে পৌর শহরের এস এস রোডস্থ ডাব্লিউ এফ  রেস্টুরেন্টেে বাংলাদেশ জামায়েত ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলা আয়োজনে বিশিষ্ট সুধীজনের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলা নায়েবে আমীর আনোয়ার হোসেন, অনুষ্ঠানে সন্চালনা  করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান। 


ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলা আমীর এডভোকেট মাওলানা মোহাম্মাদ নাজিিম উদ্দীন।

 অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত থেকে  পবিত্র মাহে রমজানের তাৎপর্য উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মুহাম্মদ জাহিদুল ইসলাম। 

 অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মুহাম্মদ জাহিদুল ইসলাম  বলেন,  ছাত্র-জনতার নজিরবিহীন গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় টানা ১৭ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে নিরাপদ আশ্রয় নেন দোর্দন্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বিগত সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো কোথাও কোন আনন্দোলন সংগ্রাম করতে দেওয়া হয়নি।  আল্লাহ রাব্বুল আলামীনের কি বিচার তারা এ দেশ থেকে পালিয়ে গেছে ভারতে আজকে তার নির্মম ইতিহাস।  আমাদের সকলের কোর আনের শিক্ষা  গ্রহন করতে হবে।  পবিত্র রমজান মাস আমাদের  মাঝে এসেছে,  যারা ক্ষমতা থাকবে তাদের ৪ টি মৌলিক গুনাবলী থাকতে হবে।  

ইসলাম পৃথিবীর সবচেয়ে প্রামাণ্য ও শান্তিপূর্ণ ধর্ম। অথচ কিছু বিপদগামী ধর্মান্ধ ব্যক্তিদের কারণে ইসলামকে জঙ্গিবাদী ও সন্ত্রাসী ধর্ম হিসেবে অপবাদ দেয়া হচ্ছে। আলেম ওলামাগণ সমাজের ধর্মীয় নেতা,তাদেরকেই সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা,সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে জনসচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা  সহকারী সেক্রেটারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম,  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সদর উপজেলা সভাপতি রফিক সরকার, 

এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম, 

সিরাজগঞ্জ সদর উপজেলা ইউনিটের তারবিয়াত সম্পাদক আব্দুল্লাহিস শাফি, বায়তুলমাল সম্পাদক মোঃ  সুলতান মাহমুদ,  নায়েবী আমীর মোঃ আনোয়ার হোসেন, খোকশাবাড়ী  ইউনিয়ন আমীর আব্দুল মজিদ, শিয়ালকোল ইউনিয়ন  মাওলানা আব্দুস ছালাম,কালিয়া হরিপুর ইউনিয়ন 

ইয়ামীন শাহ উল্লাহ,  বহুলী ইউনিয়ন আব্দুল মালেক খান,। 

ইফতারের পূর্বে দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ