সিরাজগঞ্জ থেকেঃহোসেন আলী (ছোট্ট)
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৫৫,১১ বৈশাখ ১৪৩১
পৌর যুবলীগের আহবায়ক পদ প্রার্থী হয়ে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বৃত্তান্ত জমা দিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সফল যুগ্ম- সাধারণ সম্পাদক মো. বসির আহমেদ।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে এস.এস রোডস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক হাসান শহীদ চঞ্চল,যুগ্ম আহবায়ক সঞ্জয় সাহা,যুগ্ন- আহ্বায়ক মোহাম্মদ আলহাজ্ব সরকার, জেলা যুবলীগের সদস্য,আরাফাত হিরোক, সদস্য মাহবুবুর রহমান সহ অন্যান্য সদস্যদের হাতে জীবন বৃত্তান্ত জমা দিয়ে নিজেকে সিরাজগঞ্জ পৌর যুবলীগের আহব্বায়ক পদ প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. বসির আহমেদ।
এসময় পৌর যুবলীগের -আহবায়ক পদ প্রার্থী মো. বসির আহমেদ বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে লাল সবুজের পতাকা ও স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ গড়তে, সিরাজগঞ্জ জেলা যুবলীগের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও মাদকমুক্ত যুব সমাজ গড়তে সরকারের সকল উন্নয়নের পাশে মাঠে থাকবে সিরাজগঞ্জ পৌর যুবলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ পৌর শাখার আহবায়ক পদে দাড়িয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.শামিম হোসাইন, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ রানা, পৌর আওয়ামীলীগের সদস্য মো সাইফুল ইসলাম আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সুমন আহমেদ,, আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগের নেতৃবৃনদ




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন