সিরাজগঞ্জে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য ‌র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,মোঃশাকিল হোসেন 

“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ ৩ ডিসেম্বর বুধবার ২০২৫, বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের (কালেক্টরেট ভবন) প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সহায়ক উপকরণ প্রদান অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ  হাবিবুর রহমান খাঁন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম। 

প্রধান অতিথির বলেন “প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করা শুধু আইনগত দায়িত্ব নয়, এটি মানবিক দায়িত্বও। সমাজের প্রতিটি মানুষকে সমান মর্যাদা ও সমান সুযোগ দিতে না পারলে আমরা একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পারব না। প্রতিটি প্রতিবন্ধী নাগরিকই আমাদের সম্পদ—তাদের প্রতিভা, দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে সমাজ আরও এগিয়ে যাবে।

জেলা প্রশাসন ইতোমধ্যে শিক্ষা, পুনর্বাসন, স্বাস্থ্যসেবা ও সহায়ক উপকরণ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সামনে আরও ব্যাপক উদ্যোগ নেওয়া হবে, যাতে সিরাজগঞ্জের কোনো প্রতিবন্ধী মানুষ বঞ্চিত না থাকে।

আমরা চাই পরিবার, সমাজ, স্থানীয় প্রশাসন ও সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান একসাথে কাজ করুক। তাদের প্রতি সহমর্মিতা, সম্মান আর ভালোবাসা দেখানোই আজকের দিবসের মূল প্রাপ্তি। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলাই হোক আমাদের লক্ষ্য।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ নুরুল আমিন। বক্তব্য রাখেন প্রতিবন্ধী অফিসার মোঃ আবুল হোসেন।  এসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গণপতি রায়। 

উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন প্রতিবন্ধীদের মাঝে কহিনুর বেগম, এনজিও প্রতিনিধি নাসির উদ্দীন দবিলা বুদ্ধি প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুজ্জানান। সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মনিরুল ইসলাম প্রমুখ৷ প্রতিবন্ধীদের মাঝে থেকে  

৪জন অসহায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।সহযোগিতা করেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদ ও সেচ্ছাসেবী সংগঠনসমূহ। 




মন্তব্যসমূহ