সিরাজগঞ্জ পৌরসভার মাসিক অস্থায়ী কর্মচারী বৃন্দর ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন


মোঃ শাকিল হোসেন বিশেষ প্রতিনিধি 

আজ ২৭ আগষ্ট বুধবার সকাল ১০ টায় সিরাজগঞ্জ সদর পৌরসভার গেইটের সামনে অস্থায়ী কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মবৃন্দর যৌক্তিক ৬ দফা দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি  করেন। এ মানববন্ধন কর্মসূচির সভাপতিত্বে করেন পৌর কানভেন্সি সুপারভাইজার মোহাম্মদ আলী, এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কোরবান আলী, সিনিয়র উপদেষ্টা মানুর হোসেন মাইনুল,নিরঞ্জন সাহা, যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, উপস্থিত ছিলেন উপদেষ্টা মোখলেছুর রহমান, শ্রী সুমন সাংগঠনিক। এ সময় বক্তব্যরা বলেন 

বর্তমানে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ায় বাজারের সাথে সামঞ্জস্য রেখে সহকারী করঞ্জারভেন্সি সুপারভাইজার, এমএলএসএস, গারভেজ ট্রাক ও ড্রেন লেবারের সহ অস্থায়ী কর্মচারীদের নুন্যতম মাসিক মজুরী ১৮,০০০/- (আঠার হাজার) টাকা হিসাবে বৃদ্ধি করতে হবে এবং জমাকারী ও ঝাড়ুদারদের মাসিক মজুরী ৬,০০০/- (ছয় হাজার) টাকা নির্ধারণ করতে হবে। প্রতি বছর ঈদ ও পূজায় বেতনের সমান বোনাস সহ সাপ্তাহিক ছুটি দিতে হবে।  অস্থায়ী সকল কর্মচারীর বেতন বৈষম্য সমন্বয় সহ গারভেজ ট্রাক ও ড্রেন লেবারের নিরাপত্তা পোষাক প্রদান করতে হবে। অস্থায়ী সকল কর্মচারীদের বেতন প্রতি মাসের ১ তারিখ হইতে ৭ তারিখের মধ্যে পরিশোধ করিতে হবে।  গর্ভকালী ছুটি প্রদান করতে হবে।  অস্থায়ী সকল কর্মচারী চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণ বা অবসর করলে তাহার পরিবারকে আপনার দপ্তর হতে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা প্রদান করতে হবে। অতএব, উপরোক্ত যৌক্তিক ৬ দফা দাবি পূরণ না হলে অন্যথায় আমরা বাধ্যতামূলক আমাদের কর্মবিরতি রেখে আমাদের অধিকারের জন্য রাজপথে আন্দোলন করতে বাধ্য হবো। মানববন্ধন শেষ জেলা প্রশাসক এর বারাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে সকল কর্মচারী উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ