নানা আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে ৭১ টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মোঃ হোসেন আলী ( ছোট্ট)সিরাজগঞ্জ 

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ২১ জুন)  সন্ধা ৬ টার  চৌরাস্তা রোডস্থ ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে ৭১ টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কেক কর্তন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কর্তন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক  ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু। 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, গণমাধ্যম একটি জাতির বিবেক। ৭১ টিভি সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করেছে। গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে সমাজ আরও দ্রুত এগিয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার নজিরবিহীন গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয়। সৈরাচার সরকার শেখ হাসিনা।  ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা। 

তাই আমাদের ভুলেগেলে চলবেনা।  অনেক রাজনৈতিক দল বলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন বিজয়কে বলে এ দেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে।  আসলে তা নয় এটি আমি বলবো তৃতীয় স্বাধীনতা। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়া সংগঠক 

 মোঃ  হারুন অর রশিদ খান হাসান। তিনি বলেন, একাত্তর টেলিভিশনের পথচলা সাংবাদিকতা পেশাকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি দেশের গণতান্ত্রিক বিকাশেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না। স্বাগত বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু। তিনি বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতার পথ ধরে ৭১ টিভি জনগণের কথা বলার একটি বিশ্বস্ত মাধ্যম হয়ে উঠেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন, হাইওয়ে বগুড়া জোনের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, জেলা ড্যাবের সভাপতি ডাঃ আব্দুল লতিফ, 

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ  সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,  জেলা বিএনপি সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, সহ এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের  সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম সান্টু,    এটিএন বাংলা ও এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস হাসান,  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সফল দপ্তর সম্পাদক শেখ এনামুল হক, সহ স্থানীয় গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় ও সকলকে কেক খাওয়ানো হয়।  এবং রাতের খাবার বিড়িয়ানী  প্যাকেট হাতে তুলেদেওয়া হয়। এবং ভবিষ্যতের সাফল্য কামনা করে সবাই শুভেচ্ছা জানান।

মন্তব্যসমূহ