সিরাজগঞ্জের রায়গঞ্জে কোরবানির মাংস চুরির বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মোঃ হোসেন আলী ছোট্ট সিরাজগঞ্জ
উপজেলা বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা আজ বিকেল পাঙ্গাসী ইউনিয়নের মিত্র তেঘরী নতুন বাজারে এ সংবাদ সম্মেলন করেন
সংবাদ সম্মেলনে পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা রোকন উদ্দিনের সঞ্চালনায়
লিখিত বক্তব্যে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান ফকির জানান, সম্প্রতি কোরবানির ঈদের গোসত বিতরণকে কেন্দ্র করে সমাজের কিছু সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। এ ঘটনাটিকে রাজনৈতিক রূপ দিয়ে কিছু দুষ্কৃতিকারীরা গণমাধ্যম কর্মীদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করেছে। যা পরর্বতীতে একটি স্থানীয় দৈনিক কলম সৈনিক পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়।
এতে প্রকাশিত সংবাদে উল্লেখিত বিএনপি ও কৃষক দলের নেতা শাহাদত হোসেন, নজরুল ইসলাম ও শামসুল শেখকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে। এ সময় এলাকাবাসীর মধ্যে থেকে বেশ কিছু মুরুব্বীও বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন সরকার, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন মাহমুদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন