সিরাজগঞ্জের কামারখন্দ ৩নং জামতৈল ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণ

 



সম্পাদক কৃতক প্রকাশ: শাকিল হোসেন

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ ৩ নং জামতৈল ইউনিয়নে ৭১০ জন হতদরিদ্রদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর আওতায় ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণ করা। 

আজ  ২ জুন সোমবার সকাল ১০ টায় ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরনের শুভ উদ্বোধন করেন ৩ নং জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ গোলাম ছারোয়ার। 

ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণ সময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকতা ট্যাগ অফিসার সিরাজগঞ্জের আঃ সালাম। এ সময় উপস্থিত ছিলেন  ৩ নং জামতৈল  ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল কাশেম,ইউপি সদস্য. আঃ সালাম,আব্দুল হান্নান, গফুর,মোছাঃ উম্মে সালমা,তারিকুল ইসলাম,হুকুম আলী। 

হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আব্দুল্লাহ শেখ,ট্রেইনার V GD তানজিলা প্রমূখ।  

ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণ সময়  প্যানেল চেয়ারম্যান গোলাম ছরোয়ার বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে  ভিডব্লিউবি এর চাউল বিতরণ করা হচ্ছে, এই চাউল কেউ ক্রয় বিক্রয় করবেন না। সরকার অত্যান্ত ভালো মানের চাউল দিয়েছে এই চাউল খাবারের মতো চাউল যে ব্যক্তি ভিডব্লিউবি কার্ডের চাউল ক্রয় বিক্রয় করবে, তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।

মন্তব্যসমূহ