মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৪ মূল্যায়ন ক্যাম্পের উদ্বোধন


মোঃ হোসেন আলী (ছোট্ট) 


 মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ভোর থেকেই ফের নেমেছে বৃষ্টি। কখনো ঝিরিঝিরি আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে, সঙ্গে ছিল কনকনে হাওয়া। বৃষ্টির নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৪ মূল্যায়ন ক্যাম্পে  উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার  ( ১৭ জুন ) বিকেলে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র,  মৌচাক গাজীপুরে ১৭-১৯  ২০২৫  পর্যন্ত প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প ২০২৪ এর স্কাউট পতাকা উওোলন ও স্কাউট সালামের মধ্যেদিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন অনুষ্ঠিত হয়। 


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর (প্রোগ্রাম) মোসাঃ মাহফুজা পারভীন। 

৩ দিনব্যাপী ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ গাজীপুর মৌচাক কেন্দ্রর পরিচালক উনুচিং।

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ গাজীপুর মৌচাক কেন্দ্রের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান, বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক ( প্রাগ্রাম)  মোঃ আবু সাঈদ, আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাই, কুমিল্লা উন্নয়ন প্রকল্প  প্রকল্প পরিচালক মোঃ মামুনুর রশীদ, জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্র, মৌচাক গাজীপুরের সহকারী পরিচালক কাজী মোঃ নাসির উদ্দিন,

বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের সাবেক  আঞ্চলিক উপ- কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বগুড়া নওদাপাড়া আঞ্চলিক স্কাউট  প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক শর্মিলা দাস, বাংলাদেশ স্কাউটস, প্রমুখ। 

উল্লেখ্য প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পে স্কাউট ছেলে ও মেয়ে  উপস্থিত সংখ্যা ৯৭০ জন কর্মকর্তা  প্রায় ১৬০  জন ও স্বেচ্ছাসেবক ৪০ জন, উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ