সিরাজগঞ্জ সদরে চলমান পাড়া মহল্লায় মারামারির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃশাকিল হোসেন। সিরাজগঞ্জ 



আজ ১৪ জুন  শনিবার  সকাল ১১ টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সম্মেলন কক্ষে  সিরাজগঞ্জ সদরে তুচ্ছ ঘটনা ব্যাক্তিগত আক্রশকে কেন্দ্র করে পাড়া মহল্লায় সংঘবদ্ধ মারামারি সংঘর্ষের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়।  সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের প্রেস ক্লাবের সভাপতি হারুন অর  রশীদ খান হাসান। 

উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও সাংবাদিক এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার   কামাল হোসেন, সিরাজগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির গোলাম মোস্তফা,সহ দৈনিক কলম সৈনিক এর সম্পাদক আব্দুল হামিদ, দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা,আলোকিত বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি  তফিছ উদ্দিন,এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান,সিরাজগঞ্জ প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক রহমত আলী প্রমুখ। 

 এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। 

প্রধান অতিথি বলেন তুচ্ছ ঘটনা ও ব্যক্তিগত আক্রশকে কেন্দ্র করে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংঘবদ্ধ মারামারি সংঘর্ষ লুটপাট ও অগ্নিসংযোগের মত ঘটনা থেকে বিরত থাকতে হবে,সংঘর্ষকারীদের প্রতিহত করতে সবাই এক্যবদ্ধ  কারণ সন্ত্রাসী বা সংঘর্ষকারীরা কোন দলের না বা বরং তারা দলের নাম ব্যবহার করে এসব অপকর্ম করে থাকে,শহর, গ্রাম ও মহল্লায় কিশোর গাংয়ের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে, কিশোর গ্যাংয়ের সাথে জড়িত সন্তানের প্রতি মা- বাবা সজাগ দৃষ্টি রাখুন এবং কিশোর গ্যাংয়ের মাধ্যমে সংগঠিত অপরাধ থেকে সন্তানকে ফিরিয়ে আনুন। এব্যাপারে চেম্বারের সার্বিক সহযোগী গ্রহণ করুন,প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কেহ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। কাহারো বিরুদ্ধে কোন সুনিদিষ্ট অভিযোগ থাকিলে তাহা অতি সত্বর প্রশাসন, থানায় অথবা চেম্বার অব কমার্স কার্যালয়ে জানানোর অনুরোধ ।সেই সংগে জেলা প্রশাসক, সেনা বাহিনী, পুলিশ সুপার, অফিসার ইনচার্জ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে  চেম্বারের অব কমার্সকে এই সিদ্ধান্তকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন  স্থানীয় সকল গণমাধ্যমকর্মী বৃদ্ধ। 

মন্তব্যসমূহ