গণহত্যাকারী দল আওয়ামী লীগের জন্য বৃথা মায়াকান্না করে লাভ নেই,আগামী ৪০ বছরেও তারা আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না- ইকবাল হাসান মাহমুদ টুকু
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,
আওয়ামী লীগ হচ্ছে লুটেরা দুর্নীতিবাজ,অসভ্যদের দল,ছাত্র জনতার গণআন্দোলন গণঅভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে,পালিয়ে যাওয়ার জন্য নিকৃষ্ট স্বৈরশাসক শেখ হাসিনা চল্লিশ মিনিট সময়ও পায়নি,যে দলের নেতাপাতি নেতা সবাই জনরোষ থেকে বাঁচতে আত্নগোপনে চলে যায়,পালিয়ে যায়, সেই গণহত্যাকারী পলায়নকারী দল আওয়ামী লীগের জন্য বৃথা মায়াকান্না করে কোন লাভ নেই, আগামী ৪০ বছরেও তারা আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না। শুক্রবার বিকালে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় প্রধান বক্তা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন,বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি দেশের জন্য,দেশের মানুষের জন্য রাজনীতি করে,গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি করে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হয়, তাহলে খালেদা জিয়া ও তারেক রহমান এবং বিএনপিকে ভয় পান কেন,নির্বাচন দিলেই বিএনপির বিপুল জনপ্রিয়তা বুঝতে পারবেন । তিনি আরও বলেন আওয়ামী লীগের লুটেরাদের হাতে কালো টাকা রয়েছে,তারা কালো টাকা দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির পায়তারা করতে চায়,কিন্ত সংগ্রামী জনগণক সদাজাগ্রত রয়েছে, তারা গণহত্যাকারী ফ্যাসিস্টদের কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দিবে না।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিম।
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসানের যৌথ পরিচালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনপ্রিয় কন্ঠ শিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা ও জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।
এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন