তন্ত্র মন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে
বাংলাদেশ খেলাফত মজলিসের খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭এপ্রিল রবিবার সকাল ১১টার শহরের মাছুমপুর খেলার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস,সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে
গণ সমাবেশ অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুফতি আহমাদুল্লাহ সিরাজী মাওলানা আব্দুস সামাদ খান,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আঃ রউফ। গণ সমাবেশে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, মাওলানা জালালুদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, ও মাওলানা আবুল হাসানাত জালালী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম- মহাসচিব মুফতি শরাফত হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা শাহীনুর আলম, সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম,
বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুফতি মঈনুল ইসলাম খান, সদর থানা সভাপতি মাওলানা আব্দুস সবুর রহমানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মুফতি মুহীববুল্লাহ, আদোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার আহবায়ক মাওলানা জিয়াউল হক, খতমে নবুয়ত সিরাজগঞ্জ জেলা সভাপতি মুফতি নোমান মাহমুদ, তাড়াস উপজেলা সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান রাজু, বেলকুচি উপজেলা থানা সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, এনায়তপুর থানা সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসাইন, উল্লাপাড়া উপজেলা সভাপতি শামীম রেজা, শাহজাদপুর উপজেলা সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, কাজিপুর উপজেলা সাধারণ সম্পাদক মুফতি মাসুদুর রহমান সিরাজী। সিরাজগঞ্জ ৪ টি আসনে ১নং আসনে প্রার্থীতা ঘোষণা করেন।
প্রধান অতিথি শায়খুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক বলেন ভারতীয় আলোকে ফ্যাসিবাদি স্বৈরাচার পলাতক হাসিনা এই দেশকে তাদের প্রেসক্রিপশনে পরিচালনা করতে চেয়েছিলো কাজেই যারা বাংলাদেশকে সেই ভারতীয় পচা মাল ধর্ম নিরপেক্ষতা আলোকে পরিচালনা করবার দিবা স্বপ্ন দেখছে সবিনয় আবেদন অনুরোধ ধর্ম নিরপেক্ষতা না থাকলে সিমান্ত খোলা আছে চলে যান,শাহাজালালের বাংলাদেশে আর কোন দিন আওয়ামীলীগকে ফিরে আসতে দেয়া হবে না তিনি আরে বলেন ভারত পাকিস্তানের আইনে এই দেশ চলবে না চলবে এই দেশের আইনেই।
স্বাধীনতার এত দিন পর বাংলাদেশে আজ ব্যাপক ভাবে সংস্কারের হাওয়া বইছে সংবিধানের সংস্কারের আওয়াজ উঠেছে এর জন্য এই সরকারকে ধন্যবাদ জানাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশীদার সকল দল বিএনপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল দলকে একসাথে কাজ করতে হবে। বলবো আগে আওয়ামী লীগের বিচার করেন পাঁচটি গণ হত্যা সহ হাজার হাজার গুম খুন দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসাবে ঘোষণা করতে হবে, ও বিচার কতে হবে। এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই এই বছরের রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেয়ার জন্য, এবং নির্বাচন আমাদের যৌক্তিক দাবির মাধ্যমে দিতে হবে এবং নির্বাচন আমাদের যৌক্তিক দাবির মাধ্যমে দিতে হবে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন