ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর


নিজস্ব প্রতিবেদক

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার নূন্যতম স্পিড পাঁচ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএসে উন্নীত করার ঘোষণা দিয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে এক বৈঠকে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজ থেকেই ১০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট সেবা পাবেন গ্রাহকরা। অচিরেই ২০ এমবিপিএসে সেটা উন্নীত করা হবে। এ ছাড়া যেসব আইএসপির উন্নত প্রযুক্তি ও অবকাঠামো রয়েছে, তাদের লাইসেন্স আপগ্রেডেশনের প্রক্রিয়া দ্রুত চালু করা উচিত।

এ সময় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্যসমূহ