সিরাজগঞ্জে বেড়েছে গাড়ির চাপ নেই ভোগান্তি

  


এস এম শাকিল 

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নারীর টানে বাড়ি ফেরা মানুষজন নিজ পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে  বাংলাদেশের রাজধানী ঢাকা ছাড়ছেন কর্মজীবিরা।

উত্তরবঙ্গের ২২ টি জেলার প্রবেশদার যমুনা বহুমুখী সেতু ও কড্ডার মোড় এলাকায় আজ২৭ মার্চ বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে গাড়ির চাপ তবে নেই ভোগান্তি ও যানজট, ঢাকা মাহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা এনা পরিবহনের ড্রাইভার তফাজ্জল হোসেন বলেন এবার ঢাকা থেকে  রাজশাহী যাচ্ছি এখন কড্ডা পর্যন্ত আসলাম রাস্তায় কোন যানজট নেই,একই গাড়ির যাত্রী শফিকুল বলেন ঢাকা মহাখালী থেকে ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি নাটোর এবার  ঈদে নেই ভোগান্তি আর আগের বছরের ঈদের ছিলো যানজট সহ বাস ভাড়া বেশী এবার তা হয় নি এই সরকারের আমলে আমি এই অন্তরর্বতী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। 

মন্তব্যসমূহ