ইসলামিক ফাউণ্ডেশন শিশু সুরক্ষা ও জীবনরক্ষাকারী আচরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


 

মোঃ হোসেন আলী (ছোট্ট) সিরাজগঞ্জ 

 সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলা কর্তৃক শিশু সুরক্ষা ও জীবনরক্ষাকারী আচরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার  (১৮  ফেব্রুয়ারী)  জেলা মডেল মসজিদ  ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে শিশু সুরক্ষা ও জীবনরক্ষাকারী আচরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম,। প্রশিক্ষণ কর্মশালা আরও উপস্থিত,ইসলামিক ফাউণ্ডেশনের প্রোগ্রাম অফিসার, মোহাম্মদ সোহাইয়ল আহমেদ,:রেজাউল ইসলাম, হাসিবুল ইসলাম, প্রমুখ।

মন্তব্যসমূহ