সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে বেগম রোকেয়ার জীবন সংগ্রাম নিয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সচেতনতা মূলক নাটিকা
প্রকাশ-১০ডিসেম্বর২০২৪,০৬:২৫ পিএম
সিরাজগঞ্জে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মহিষসী নারী বেগম রোকেয়ার জীবন সংগ্রাম সভায় সদর উপজেলায় পৌরসভার কমিউনিটি লিডারদের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সচেতনতা মূলক নাটিকা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার ( ১০ ডিসেম্বর ২০২৪) সকাল ১১ টায় পৌর শহরের যমুনা নদী জিরো পয়েন্ট হার্ড পয়েন্ট একডালা পুনর্বাসনে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে বেগম রোকেয়ার জীবন সংগ্রাম নিয়ে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার সভাপতিত্ব করেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেগম রোকেয়ার জীবন সংগ্রামের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য ও বেগম রোকেয়া, ব্র্যাক সম্বন্ধে প্রশ্ন উত্তর পর্বে বিজয়ীদের পুরস্কার হাতে তুলেদেন ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা সমন্বয়কারী রইস উদ্দিন
বলেন, সমাজে নারীদের প্রতিষ্ঠিত করতে লেখা-পড়ার বিকল্প নাই। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ও আইনী সহায়তা পেতে ১০৯ নম্বরে কল দেওয়ার আহবান জানান তিনি। সমাজে নারীদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানান। আগামীতে যেন এর পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। পাশাপাশি নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এবং নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বেগম রোকেয়া’র ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
এসময়ে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার - জিজেডি মোঃ খালেকুজ্জামান, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউডিপি প্রোগ্রাম অর্গানাইজার মোছাঃ শামিমা সরকার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মোঃ মাসুদ রানা প্রমুখ।
উল্লেখ্য ঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে
( ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর) বেগম রোকেয়ার জীবন সংগ্রাম নিয়ে আলোচনা সভা পুরস্কার বিতরণীও সচেতনতা মূলক ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে গননাটক বদলে যাবার দিন অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউডিপির সদস্যাগণ তাঁদের ব্র্যাকের কার্যক্রম সফলতা অনুভূতি প্রকাশ করেন। সমাজে বাল্য বিবাহ, নারীও শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯ অথবা ৩৩৩ অথবা ৯৯৯( টোল ফ্রি) নম্বরেনযে কোন মোবাইল হতে ফোন করুন।

.gif)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন