সিরাজগঞ্জে বেগম রোকেয়া দিবসও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ জয়িতা সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী (ছোট্ট)  সিরাজগঞ্জ 

প্রকাশ-৯ডিসেম্বর২০২৪,০৬:২৫ পিএম

 " নারী - কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি " এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বেগম রোকেয়া দিবসও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে জয়িতা সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ( ০৯ ডিসেম্বর)  সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতিরায়। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফলতা অর্জনকারী জয়িতা অন্বেষণ  বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের  আওতায় নারী ক্যাটাগরীতে  ৪ জনকে সন্মাননা স্মারক হাতে তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, এনডিপি উপ- পরিচালক কাজি মাসুদুজ্জামান,ব্র্যাক  জেলা সমন্বয়কারী রইস উদ্দিন প্রমুখ।  অনুষ্ঠান  সঞ্চালনা করেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফ  , এবং সার্বিক দায়িত্বে ছিলেন ক্রেডিট সুপারভাইজার বাবুল আক্তার। 

অনুষ্ঠানে  সফলতা অর্জনকারী জয়িতা অন্বেষণ  বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের  আওতায় নারী ক্যাটাগরীতে  ৪ জনকে সন্মাননা স্মারক হাতে তুলেদেন  সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

মন্তব্যসমূহ