মোঃ হোসেন আলী (ছোট্ট): সিরাজগঞ্জ
প্রকাশ-৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর১ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মো. বাবু শেখকে হেরোইন সহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০ দিকে ৩২ গ্রাম হিরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও
৮ হাজার ৮ শত ৫০ টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামী হলেন, সিরাজগঞ্জ পৌর শহরের মাসুমপুর মহল্লার মো. দানিদ শেখের ছেলে, মো. বাবু শেখ। এরপর রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। হেরোইন উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।’এ ছাড়াও তিনি একটি মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি।এরপরও তিনি এলাকায় থেকে গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন। হেরোইন উদ্ধারের ঘটনায় আরো একটি মামলা হয়েছে।
এসময় যৌথ বাহিনীর অভিযানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সেনা কেম্পের অফিসার ক্যাপ্টেন সুদীপ্ত দাস, সদর থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম সহ সেনাবাহিনী ও অন্যান্য পুলিশ সদস্য।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন