ইবিয়ান সিরাজগঞ্জের ১০বছর পুর্তিতে, পুনর্মিলনী ও কৃতি সংবর্ধনা  আলোচনা সভা ও বর্ণাঢ়্য র‍্যালী অনুষ্ঠিত


 
মোঃ হোসেন আলী (ছোট্ট) সিরাজগঞ্জ

প্রকাশ ২৩ডিসেম্বর২০২৪,৪: ০৫ পিএম 

 

 ইসলামিক ইউনিভার্সিটির স্টুডেন্টস  অর্গানাইজেশন,"ইবিয়ান  সিরাজগঞ্জের ১০বছর পুর্তি , উপলক্ষে ''পুনর্মিলনী  আলোচনা সভা,শীর্তার্থদের মাঝে কম্বল বিতরণ ও  র‌্যালি  কৃতি সংবর্ধনা ২০২৪ প্রদান  অনুষ্ঠিত হয়েছে। 

সকালে ' সিরাজগঞ্জ সরকারি কলেজের শহিদ  শিহাব অডিটোরিয়ামের সামনে  ইবিয়ানের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। পরে সকাল দশটায় 

জাতীয় পতাকা, সংগঠন  পতাকা উত্তোলন,  ফুলেল শুভেচ্ছা

ও পবিত্র কুরআন তিলাওয়াত ও ইবিয়ানের থিম সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।  পরে সিরাজগঞ্জ সরকারি কলেজের শহীদ শিহাব অডিটোরিয়ামের সামনে   থেকে এক বর্ণাঢ়্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিরাজগঞ্জ সরকারি কলেজের এসে শেষ হয়। পরে  শহিদ শিহাব অডিটোরিয়ামে 

কৃতি সংবর্ধনা ও আলোচনা সভায় 

সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সিরাজগঞ্জের ইবিয়ান  উপদেষ্টা প্রফেসর মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী। 


অনুষ্ঠানে  উপস্থিত থেকে সংবর্ধনা কৃতিব্যক্তিদয়দের হাতে  সম্মাননা ক্রেস্ট তুলেদেন অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন। 

বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ রাজশাহী ডিআই জি,মো.আলমগীর রহমান,


কৃতি ইবিয়ান যারা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়,তারা হলেন-রায়গঞ্জ বি.এম কলেজের 

অধ্যক্ষ. আ.মালেক শিবলী,মাওঃ ভাসানী কলেজের সহকারী অধ্যাপক   লেখক ও গবেষক, 

ড.,খ.ম.আব্দুর রাজ্জাক,সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম,

জেল সুপার   সিরাজগঞ্জ জেলা কারাগার এস এম কামরুল হুদা,এজিপি ,জেলা জজকোর্ট সিরাজগঞ্জ এজিপি ,জেলা জজকোর্ট এ্যাডভোকেট মো.শহীদুল ইসলাম, প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজশাহী সহকারী অধ্যাপক,মো.  আব্দুল আলীম,সিমলা ডিগ্রী কলেজ সহকারী অধ্যাপক,ও সভাপতি , ইবিয়ান সিরাজগঞ্জ মো. ছালাউর রহমান, সলঙ্গা ডিগ্রী কলেজের  সহকারী অধ্যাপক,ইবিয়ান সিরাজগঞ্জ সাধারণ  সম্পাদক মো. রবিউল ইসলাম,,

সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট চীন ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান  ইংরেজী মোছাঃ সাহারা বানু,


অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।*

মন্তব্যসমূহ