সিরাজগঞ্জ রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের সভাপতি নুর কায়েম সবুজের সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত
নির্বাহী সম্পাদক কৃতক প্রতিবেদন হোসেন আলী( ছোট্ট)
প্রকাশ-৭ নভেম্বর ২০২৪,০৫:২০ পিএম
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের সংবর্ধনা ও অভিষেকও নবগঠিত এডহক গভর্নিং বডির সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএবপি ' যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ নুর কায়েম সবুজকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে পৌর শহরের রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজে সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানের শুরুতে কোটা সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র নিহত হয়েছিল তাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এবং অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান
ডিগ্রি কলেজের জৈষ্ঠ্য- প্রভাষক মোঃ ইসরাফিল হাসান, ও প্রভাষক আমেনা হাসানএর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএবপি ' যুগ্ম- সাধারণ সম্পাদক
মোঃ নুর কায়েম সবুজ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান
ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নুর কায়েম সবুজ,এর হাতে সন্মাননা ক্রেস্ট হাতে তুলেদেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি রুমানা মাহমুদ তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে প্রকৃত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার আলোয় আলোকিত হয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশের নেতৃত্বের ভার গ্রহণ করতে হবে।" তিনি নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যে, তারা যেন সুশিক্ষা অর্জনের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে ব্রতী হয়। পাশাপাশি তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, "শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে এবং শিক্ষার্থীদের উচিত সময়ের সদ্ব্যবহার নিশ্চিত করা।" কিছুদিন আগে সবুজ কানন স্কুলের ছাত্র জিহাদ যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে । এখানকার ফায়ার সার্ভিসের সদস্যরা প্রশিক্ষিত ডুবুরী না থাকায় কোন ভাবেই নদী পানিতে খোজাখুজি করে না পাওয়ায় পরে রাজশাহী থেকে ডুবুরী দল আসে কিন্তু অনেক সময় হওয়ায় জিহাদকে বাঁচানো গেলনা। কারণ এখানে প্রশিক্ষিত ডুবুরি নেই। আমি
অভিভাবক ও ছাত্র -ছাত্রীদেরকে বলতে চাই তোমরা কেউ কখন নদীর পানিতে পা রাখবেনা। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলে রাজশাহী থেকে প্রশিক্ষিত ডুবুরি দল যেন এ সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে এ জেলাতে থাকে। প্রিয় শিক্ষার্থীরা তোমরাভাবে লেখা পড়া করো শিক্ষকদের সন্মান করো শিক্ষকদের দেখলে সালাম অবশ্যই দিবে। এবং পড়াশোনা করে এগিয়ে যাও এদেশের হাল ধরো। আজকে এই দোয়া তোমাদের প্রতি আমার।
অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি নুর কায়েম সবুজ,
তিনি বলেন, আমরা নতুন প্রজন্মের উপর নির্ভরশীল। কারণ আগামীতে তারাই দেশকে নেতৃত্ব দেবে।
সঠিক আদর্শের ভিত্তিতে গড়ে উঠতে না পারে বা পথভ্রষ্ট হয়, তাহলে স্বাধীন বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারে। একজন শিক্ষার্থী সঠিকভাবে উপলব্ধি করতে পারে, তাহলে আমার বিশ্বাস- তার মধ্যে অবশ্যই দেশপ্রেম প্রতিফলিত হবে।
সুষ্ঠু পরিকল্পনা ও রূপরেখার ভিত্তিতে সৌহাদ্য-সম্প্রীতি বজায় রেখে আমাদের এ প্রতিষ্ঠান পরিচালিত হবে।দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে নৈতিক মূল্যবোধে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশপাশি শারীরিক ও মানসিক বিকাশ সাধন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মনে জটিল ও কঠিন বিষয়গুলোকে সহজ করে তুলতে কাজ করে।
এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মন্টু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, নন এমপিও শিক্ষক কর্মচারী পরিষদ সিরাজগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক মোঃ রায়হান কবীর, প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের শিক্ষক / শিক্ষিকা, ছাত্র -ছাত্রী ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন