নির্বাহী সম্পাদক কৃতক প্রতিবেদন হোসেন আলী (ছোট্ট)
প্রকাশ ৩নভেম্বর২০২৪,০৫:২২ পিএম
অন্তর্বর্তী সরকার একটি বড় রদবদলের মাধ্যমে দেশের আটটি জেলায় নতুন জেলা প্রশাসকদের (ডিসি)। দায়িত্ব দিয়েছে কারণ জেলাগুলি ডিসি ছাড়াই চলছিল এবং অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ পদও রয়েছে। গত ৩০ অক্টোবর ২০২৪ মহামান্য রাষ্ট্রপতি আদেশক্রমে ও উপ-সচিব মুহাম্মাদ ইব্রাহীমের সাক্ষরিত সরকারি আবাসন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মাদ নজরুল ইসলাম মহোদয়কে সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগদানে করার আহবান জানানো হয়েছে। এর অংশ হিসেবে নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম সকালে গতকাল রবিবার প্রথম কর্মদিবসে যোগদান করেন। জেলা প্রশাসক কার্যালয়ে আসলে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন
ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। পরে পুলিশ বিভাগের পক্ষ হতে গার্ড অব অনার সন্মাননা প্রদান করা হয়েছে।
রবিবার ( ০৩ নভেম্বর) সকাল ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম প্রথম কর্মদিবসে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে সকল দপ্তর পরিদর্শন করেন, এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) লিটুস লরেন্স চিরান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বরমান হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আকতারুজ্জামান, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন