সিরাজগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে বন্যা -ও ক্ষতিগ্রস্তদের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ

 



নির্বাহী সম্পাদক কৃতক প্রতিবেদন হোসেন আলী(ছোট্ট) 

প্রকাশ-৫নভেম্বর২০২৪,০৪:৫৮ পিএম

  সিরাজগঞ্জ সদর উপজেলা, ও  ইউনিয়ন পর্যায়ে পৌর ওয়ার্ডে  বন্যা -২০২৪ এ ক্ষতিগ্রস্তদের ৫ শত পরিবারের অসহায় ওদুস্থদের  মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার ( ৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে  পৌর শহরের শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,  সিরাজগঞ্জ ইউনিটের আয়োজনে  খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রেডক্রিসেন্ট সোসাইটি,  সিরাজগঞ্জ ইউনিটের ইউনিট স্টাফ অফিসার সাবেক যুব প্রধান মোঃ তাজুল ইসলাম( তাজ) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হাতে তুলেদেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান। 




অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান বলেন,  একজন মানুষ হয়ে আর একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। আমাদের সিরাজগঞ্জ রেড ক্রিসেন্টের 

পক্ষ থেকেও এ ধরনের পদক্ষেপ  আমার জানামতে অতীতে  ও নেয়া হয়েছে।  তেমনি  এবারেও রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট অসহায় দুস্থদের পাশে দাঁড়িয়েছে।

এদিক বিবেচনা করে সমাজের সকল বিত্তবান মানুষদেরকে অসহায় পরিবারের  সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।   তিনি আরে বলেন,বিভিন্ন দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষদের পাশে থেকেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।  বন্যার সময় অসহায়দের মাঝে খাবার সামগ্রী ও দিয়ে থাকে।  এমনকি খড়া,  ও প্রাকৃতিক দুর্যোগে অসহায়দের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময় পাশে থাকে 


এসময়ে উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ তাতঁ কর্মকর্তা মোঃ  নাজমুল হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ  ইউনিটের  ইউনিট লেভেল অফিসার মোঃ রবিউল আলম,  যুব প্রধান মোছাঃ  শাপলা খাতুন, সিনিয়র স্বেচ্ছাসেবক মোঃ বিপ্লব হোসেন, মোছাঃ আজমিরা,  মোঃ ইমরান,  সহ সকল  যুব রেডক্রিসেন্টের সদস্য / সদেস্যা গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ