ইসলাম
সুরা আরাফ পবিত্র কোরআনের সপ্তম সুরা। এই সুরা আরাফ মক্কায় অবতীর্ণ হয়। এর আয়াতের সংখ্যা ২০৬।
জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি স্থানের নাম আরাফ। জান্নাতে আর জাহান্নামে প্রবেশ করার আগে আরাফে জান্নাত ও জাহান্নামিদের মধ্যে কথোপকথন হবে। সুরাটিতে সত্য প্রত্যাখ্যানকারীদের দুর্দশা, শয়তানের কুপরামর্শের বিরুদ্ধে হুঁশিয়ারি ও সত্যাশ্রয়ীদের সমৃদ্ধির বিষয়ে আলোচনায় নুহ (আ.), হুদ (আ.), সালেহ (আ.), লুত (আ.) ও শোয়েব (আ.)-এর দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। এই সুরায় মুসা (আ.)-এর জীবনীও আছে।
সুরা আরাফের ২০০ আয়াতে বলা হয়েছে, ‘আর যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহর শরণ নেবে; নিশ্চয় তিনি সব শোনেন, সব জানেন। আর সেদিন (কিয়ামতের দিন) ন্যায় ও সঠিকভাবে (প্রত্যেকের আমল) ওজন করা হবে, সুতরাং যাদের (পুণ্যের) পাল্লা ভারী হবে তারাই হবে কৃতকার্য ও সফলকাম।’

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন