নির্বাহী সম্পাদক কৃতক প্রতিবেদক হোসেন আলী ছোট্ট
প্রকাশ-১নভেম্বর২০২৪,০৭:২৩ পিএম
সিরাজগঞ্জ পৌর শহরের এলাকার হোসেনপুর বাগানবাড়ী নিবাসী মোঃ জুয়েল সেখের পুত্র মোঃ জাহিদুল ইসলাম জিহাদ ( ১৫)
সবুজ কানন হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র ও সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের সদস্য গত ২৫ অক্টোবর শুক্রবার দুপুরে ৩ নম্বর ক্রসবার বাঁধ যমুনা নদীতে গোসল করতে গিয়ে মৃত্যুবরণ করে তার রুহের মাগফিরাত কামনায় বাদ জুম্মা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ০১ অক্টোবর) অন্বেষণ মুক্ত স্কাউট দলের আয়োজনে বাদ জুম্মা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর বাগানবাড়ী জামে মসজিদের সভাপতি মোঃ তাইফুর রহমান ছানা, বাংলাদেশ আউট সোসিং কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, হোসেনপুর বাগানবাড়ী জামে মসজিদের প ইমাম হাফেজ মোঃ সিরাজুল ইসলাম,অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট), সদস্য মোঃ ইউসূফ জুবায়ের নাফি, রাইয়ান হাসান, মোঃ হাবিবুর রহমান,মোঃ সাকিম আহমেদ শুভ, মোঃ মেজবাহু হক, মোঃ মুবিন ইসলাম, রিমন নিশু, প্রমুখ।
দোয়াও মোনাজাত পরিচালনা করেন হোসেনপুর বাগানবাড়ী জামে মসজিদের পেশ ইমামও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল জব্বার সেখ।
উল্লেখ্য ঃ নিখোঁজ এর খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স একটি ফায়ারদল, পরে তাকে না পাওয়া গেলে খবর দিয়ে রাজশাহী থকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিয়ে আসা হয়। এর পর গত শুক্রবার বিকেল থেকে ৫ সদস্য ও ই ডুবুরি দল, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার কাজ শুরু করে। পরে সন্ধা সাড়ে ৬ টায় ওই উদ্ধার অভিযান গতকালের মতো স্থগিত করা হয়। এর পর আজ শনিবার সকাল ৭ টা থেকে দ্বিতীয় দিনের মতো আবার উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে আড়াই ঘন্টা চেষ্টায় সকাল ৯ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এবং শনিবার বাদ আছর মালসাপাড়া পৌর কবরস্থানে দাফন কাজ সম্পূর্ণ করা।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন