সিরাজগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সন্মাননা স্মারক প্রদান
বার্তা ডেস্ক
প্রকাশ ৮অক্টোবর২০২৪,০৫:২১
"জন্ম- মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন" এই শ্লোগানকে সামনে রেখে, সিরাজগঞ্জ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে দিবস উদযাপন উপলক্ষে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় ও সরকারি কর্মকর্তাদের মাঝে সন্মাননা স্মারক ও ফুলেল শুভেচছা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, আলোচনা সভা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসন কর্তৃক জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সিরাজগঞ্জ সদর, উপজেলা সরকারি প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ,ও এনজিও প্রতিষ্ঠানকে কাজের স্বীকৃতি স্বরূপ সর্বোচ্চ ভূমিকা রাখায় ক্রেস্ট ও সনদপত্র
হাতে তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব, মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) লিটুস লরেন্স চিরান,
,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রোজিনা আক্তার, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার, ও সহকারী কমিশনার ভূমি, সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,তৃতীয়বারের মতো ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, সিরাজগঞ্জ ও উপপরিচালক উপসচিব, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, দেশ সেরা শ্রেষ্ঠ মনোনীত হওয়ায় সন্মাননা স্মারক গ্রহণ করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উপসচিব ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন তিনি জাতীয় পর্যায়ে এবারসহ পরপর মোট ৩ বার শ্রেষ্ঠ ডিডিএলজি 'র পুরস্কার গ্রহণ এবং দেশের ৩৩০ টি পৌরসভার মধ্যে ৫টিকে যার মধ্যে ১টি সিরাজগঞ্জের এবং ৪,৫০০ এর অধিক ইউনিয়নের মধ্যে ১০টিকে যার মধ্যে ৪টি সিরাজগঞ্জ জেলার ইউনিয়ন দেশ সেরা নির্বাচিত হয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়।

.gif)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন