বছরের ও মাসের শুরুতে যে দোয়া বেশি পড়বেন মুমিন


 ধর্ম প্রচার ইসলাম 


শুক্রবার  ০১নভেম্বর ২০২৪

শুরু হয়েছে ইংরেজি সাল। বছরজুড়ে নিজেদের জীবন ও ঈমানের হেফাজতে আল্লাহর কাছে ধরণা ধরার বিকল্প নেই। তাই নতুন বছরের শুরুতে নিজেদের ঈমান ও ইসলামের নিরাপত্তার পাশাপাশি জীবনের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির দোয়া করা যেমন জরুরি তেমনি জিন ও মানুষ শয়তানের আক্রমণ থেকে মুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে বেশি বেশি রোনাজারি করা।

দোয়াটি হলো-اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلامَةِ ، وَالإِسْلامِ ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ ، وَجَوَار مِنَ الشَّيْطَانِউচ্চারণ : ‘আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি, ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি, ওয়া ঝাওয়ারিম মিনাশ শায়ত্বানি।’ (আল-মুঝাম আল আওসাত)



অনুবাদ : `হে আল্লাহ! আমাদের ঈমান ও ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। দয়াময় রহমানের কল্যাণ দান করুন। শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় আমাদের সাহায্য করুন।’

আবার এ দোয়াটি পড়া যেতে পারে-ﻳَﺎ ﻣُﻘَﻠِّﺐَ ﺍﻟْﻘُﻠُﻮْﺏِ ﻭَ ﺍْﻻَﺑْﺼَﺎﺭِ ﻳَﺎ ﻣُﺪَﺑِّﺮَ ﺍﻟَّﻴْﻞِ ﻭَ ﺍﻟﻨَّﻬَﺎﺭ - ﻳَﺎ ﻣُﺤَﻮِّﻝَ ﺍﻟْﺤَﻮْﻝِ ﻭَ ﺍْﻻَﺣْﻮَﺍﻝ ﺣَﻮِّﻝْ ﺣَﺎﻟَﻨَﺎ ﺍِﻟﻰ ﺍَﺣْﺴَﻦَ ﺍﻟْﺤَﺎﻝِউচ্চারণ: ‘ইয়া মুকাল্লিবাল কুলুবি ওয়াল আবছারি ইয়া মুদাব্বিরাল লাইলি ওয়ান্নাহার; ইয়া মুহাওয়্যিলাল হাওলি ওয়াল আহ্‌ওয়ালি হাওয়্যিল হালানা ইলা আহসানাল হালি।’

অনুবাদ : ‘হে অন্তর ও দৃষ্টিসমূহের পরিবর্তনকারী! হে রাত ও দিনের আবর্তনকারী! হে সময় ও অবস্থা পরিবর্তনকারী! সব সময় আমাদের অবস্থা ও অবস্থান ভালো বা কল্যাণের দিকে উন্নীত করুন।’

হিজরি নতুন বছর শুরু হতে যাচ্ছে। নতুন বছরে মানুষ আনন্দিত হয়। আবার অনুশোচনা ও দুঃখে ভারাক্রান্তও হয়। নতুন বছর আগমনে যেমন খুশি ও আনন্দ বিরাজ করে। তেমনি জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়ার বেদনাও মিশে আছে।


মুসলিমরা নতুন বছরের চাঁদ দেখে আনন্দিত হয়, এটা স্বাভাবিক। পাশাপাশি নতুন চাঁদ দেখার দোয়া পড়ে, এটাও গুরুত্বপূর্ণ। সাহাবি তালহা ইবনে উবায়দুল্লাহ (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি (সা.) যখন নতুন চাঁদ দেখতেন, তখন এই দোয়া পড়তেন— 




اللهم أهله علينا بالأمن والإيمان، والسلامة والإسلام، ربنا وربك الله.


উচ্চারণ : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।


অর্থ : হে আল্লাহ, তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত কোরো নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ!) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ। (তাবরানি, হাদিস : ১২/৩৫৬; মাজমাউজ জাওয়াদ, হাদিস : ১০/৩৫৬; সুনান আদ-দারিমি, হাদিস : ১৭২৫)


আরেকটি দোয়ার ব্যাপারে বর্ণিত হয়েছে, আবদুল্লাহ ইবনে হিশাম বলেন- আল্লাহর রাসুল (সা.)-এর সাহাবিরা নতুন বছরের আগমনে কিংবা নতুন মাসের শুরুতে এই দোয়া পড়তে অভ্যস্ত ছিলেন। দোয়াটি হলো-


اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالْأَمْنِ، وَالْإِيمَانِ، وَالسَّلَامَةِ، وَالْإِسْلَامِ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ، وَجَوَار مِنَ الشَّيْطَانِ


উচ্চারণ : আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি, ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি, ওয়া ঝাওয়ারিম মিনাশ শায়ত্বানি। 


অর্থ : হে আল্লাহ! আমাদের ঈমান ও ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। দয়াময় রহমানের কল্যাণ দান করুন। শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় আমাদের সাহায্য করুন। (আল-মুজাম আল-আওসাত, হাদিস : ০৬/২২১)


আরেকটি বর্ণনায় কিছুটা ভিন্নতায় এসেছে। সেখানে দোয়ার শেষের দুই অংশ আগে-পরে বর্ণিত হয়েছে। তখন দোয়াটি এভাবে হয়—


اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلامَةِ ، وَالإِسْلامِ ، وَجَوَار مِنَ الشَّيْطَانِ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ.


উচ্চারণ : আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি, ওয়াল ইসলামি, ওয়া ঝাওয়ারিম মিনাশ শায়ত্বানি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি।


অর্থ : হে আল্লাহ! আমাদের ঈমান ও ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় আমাদের সাহায্য করুন। দয়াময় রহমানের কল্যাণ দান করুন। (মু’জামুস সাহাবাহ : ০৩/৫৪৩; আল-ইসাবাহ : ০৬/৪০৭-৪০৮)



আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে  নতুন বছরের শুরুতে ও এ মাস  দোয়াগুলোর মাধ্যমে বছরব্যাপী সাহায্য প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।


মন্তব্যসমূহ