সিরাজগঞ্জে বিশ্ব বসতী দিবস উপলক্ষে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান


 

নির্বাহী সম্পাদক হোসেন আলী ছোট্ট প্রতিবেদন

প্রকাশ ৩১ অক্টোবর২০২৪,০১:২৪ পিএম

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান 

সিরাজগঞ্জে বিশ্ব বসতী দিবস পালন উপলক্ষে সিরাজগঞ্জ শহর বর্জব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে  পৌর শহরের গুরুত্বপূর্ণ  রাস্তা ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান  অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর ) সকাল ১০ টার দিকে   পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউডিপি আয়োজনে বিশ্ব বসতী দিবসের পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস এম শাহ আলম এর সঞ্চালনায় ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন, অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের  উদ্বোধন করেন  সিরাজগঞ্জ  পৌরসভার  নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান। 



অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান তিনি বলেন,“ আমাদের সুস্থ্য পরিবেশে জীবনযাপন করতে হলে বাসযোগ্য নগরের পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নিতে হবে। এ জন্য বাড়ির আশপাশে যেখানেই ফাঁকা জায়গা পাব সেখানেই বৃক্ষরোপন করার জন্য সচেষ্ট থাকব এবং বিদ্যুৎ, পানি এবং গ্যাসের ব্যবহার সীমিত করে এবং জ্বালানি সাশ্রয়ী যানবাহন ব্যবহার করে আমরা কার্বন নিঃসরণ কমাতে পারি। পরিকল্পিত শহর গড়তে ব্র্যাকের সহযোগিতায়  সিরাজগঞ্জ  পৌরসভার মাষ্টারপ্ল্যানের কাজ এগিয়ে চলেছে। একই সঙ্গে শহরে দরিদ্র মানুষদের জন্য দরিদ্রবান্ধব সেবা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রাথমিক কাজ শুরু হয়েছে।”


এসময়ে উপস্থিত  থেকে  বক্তব্য রাখেন, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্র্যাক ঢাকা সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাসুদ আহমদ, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্র্যাক ঢাকা আঞ্চলিক ব্যবস্থাপক আলট্রা- পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম  মোঃ মাসুদ রানা,  আলট্রা- পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম,  সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার কে এম ফরহাদ হোসাইন, নির্বাহী প্রৌকশলী মোঃ নুর নবী,সিরাজগঞ্জ পৌরসভার এসেসর মোঃ জাহিদুল ইসলাম,  লাইসেন্স পরিদর্শক মোঃ আব্দুল হান্নান খান, প্রমুখ। 

উল্লেখ্য বিশ্ব বসতী দিবস  উপলক্ষে 

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানে  ব্র্যাক আরবান কমিনিটির সদস্য ৩ টি গ্রুপে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে শহরের প্রধান প্রধান সড়ক।

মন্তব্যসমূহ