বার্তা ডেস্ক
প্রকাশ-২৮অক্টোবর২০২৪,০৪:১০ পিএম
সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সেলিম রেজাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই যুবদল নেতাকর্মীর হত্যার দায়ে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) গভীর রাতে শহরের শাহজাদপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এছাড়াও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন এবং শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের বাসিন্দা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শেখ সেলিম যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন এবং তার নামে এজাহারভুক্ত অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন