সিরাজগঞ্জে ছাত্র সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,শাকিল হোসেন বাপ্পীঃ

প্রকাশ-১৩সেপ্টেম্বর২০২৪,০৬:৪৫ পিএম

সিরাজগঞ্জ সদর ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন ছাত্র শিবিরের  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে ছাত্র সমাবেশ ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।


 

শুক্রবার১৩সেপ্টেম্বর২৪ বিকাল ৫ টার দিকে ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড -ছাতিয়ানতলী জামীয়া আরবিয়া মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরেরসিরাজগঞ্জে ছাত্র সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি তরিকুল ইসলাম, সিরাজগঞ্জ শহর সভাপতি। বক্তব্য রাখেন,  আশিকুর রহমান, এর সভাপতিত্বে, সাংগঠনিক হরিপুর থানা শাখা সভাপতি, বিশেষ অতিথি শফি আলম সজিব, সাবেক কেন্দ্রীয় সহকারী প্রকাশনা সম্পাদক, সিরাজগঞ্জ শহর সেক্রেটারি শামীম রেজা। 


বক্তারা বলেন আমাদের সবাইকে ঐক্য থেকে এই ইউনিয়ন পরিষদে মাদক, চাঁদাবাজ দূনীতি বন্ধ করতে হবে এবং ইসলামী আইন কায়েম করতে হবে, বক্তারা আরো বলেন. ১ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত দেশের ছাত্র সমাজ আন্দোলন করে যারা শহিদ হয়েছে তাদের জন্য আমরা বিশেষ দোয়া মাহফিল আয়োজন করেছি, ঐ সব শহিদি ছাত্র ছাত্রীদের কে যে মহান আল্লাহ্ তায়ালার মাফ করে দেয় এই কামনাই করছি, এবং ইসলামী আন্দোলন সাথে ইসলামী ছাত্র শিবির এক নয়, ইসলামী ছাত্র শিবির কখনোই আয়না ঘর বানায় না, জজ্ঞি, সন্ত্রাস, মাদক সেবন করে না, বরং ইসলামী ছাত্র শিবির ইসলামী আইন কায়েম করে,সৈরাচারি খুনি সেখ হাসিনাকে এই দেশে এনে বিচার করবো ইনশাআল্লাহ,  শহীদ আবু সাইদ, সহ সকল ছাত্র আন্দোননের সকল শহিদের সরণ করা হয়,ও দোয়া করা হয়। আমরা চাই এই স্বাধীন দেশে সৈরাচারি মুক্ত করতে এবং ইসলামী আইন বাস্তবায়ন  করতে, এই বাংলাদেশ যেন আর কোন সৈরাচারি ফিররে না আসুক সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মন্তব্যসমূহ