সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল অফির নানা অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পরে প্রধান শিক্ষক ক্ষমা চেয়ে নিজেকে পরিবর্তন হওয়ার সুযোগে প্রশাসনের আশ্বাসে শ্রেণিকক্ষে ফেরেন আন্দোলনকারীরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, আজ রবিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় শিক্ষার্থীরা স্কুল মাঠে প্রধান শিক্ষক আব্দুল্লাহেল অফির পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ করেন। প্রতিষ্ঠানের আন্দোলনকারী ছাত্রীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্লোগান দিয়ে বিদ্যালয় সামনে বসে পড়েন। পরে সেনাবাহিনীর অনুরোধে প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে আন্দোলন চলমান রেখে পক্ষ বিপক্ষের আন্দোলনকারী ছাত্রীরা ৫ দফা দাবী পেশ করেন।
পদত্যাগের পক্ষে দাবীগুলো হলো - (১) ছাত্রীদের সাথে অশ্লীন ব্যবহার, অঙ্গভঙ্গি দেখানো (২) জোরপূর্বক প্রাইভেট পড়াতে বাধ্য করা (৩) ছাত্রীদের মধ্যে বৈষম্য তৈরী করা (৪)দূনীতি করা (৫) স্কুলের সাথে স্কুলের পার্থক্য করা ।
পদত্যাগের বিপক্ষে দাবীগুলো হলো - (১) প্রমাণ ছাড়া বা যুক্তি ছাড়া স্যারকে চরিত্রহীন বলা, আমরা মানবো না (২) বিদ্যালয়ের সুনাম অর্জনের জন্য তিনি এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য পড়ানোর উদ্দ্যেগ নিয়েছিল । কিন্তু এ ব্যাপারে তিনি কোনো ছোড় করেন নাই (৩) আমরা আজ পর্যন্ত তার অশ্লীল আচরণ দেখিনি (৪) ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের তিনি ক্লাসই নেন না । তারা কিভাবে
স্যারের চরিত্র নিয়ে কথা বলে (৫) আমরা প্রমাণ ছাড়া স্যারের পদত্যাগ চাই না ।
বিদ্যালয়ের ছাত্রী আন্দোলনকারীর সমস্বয়ক জিনিয়া ইসলাম বলেন, নানা অনিয়মের অভিযোগ তুলে পাঁচ দফা দাবী জেলা শিক্ষা অফিসার, সেনাবাহিনীর ক্যাপ্টেনসহ তার টিম, প্রতিষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ের নিকট পেশ করেছিলাম এবং অপর পক্ষরাও তাদের দাবী পেশ করেন। পরে উভয়পক্ষের শুনানীতে প্রধান শিক্ষক সকল ছাত্রীদের কাছে তার অপকর্মের ভুল স্বীকার করে হাত তুলে ক্ষমা চেয়ে নিজেকে পরিবর্তন হওয়ার সুযোগ চেয়েছেন।

.jpg)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন