সিরাজগঞ্জ জেলা প্রতিনিদি, নজরুল ইসলাম:
প্রকাশ২৭ আগষ্ট ২০২৪,০৬:৫৫
সিরাজগঞ্জ জেলার গণমাধ্যম কর্মীদের সাথে সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবিরের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে সদর থানা প্রাঙ্গনে হুমায়ন কবিরের সভাপতিত্বে এই সভার আয়োজন করা হয়।
সদর থানার ওসি মো.হুমায়ন কবির তার বক্তব্যে মাধ্যমে সাংবাদিকদের কাছ থেকে জেলার বিভিন্ন বিষয়ে তথ্য জানেন এবং জেলার বর্তমান চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিভিন্ন উদ্যোগের বিষয় অবগত করেন।
এসময় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুনার রশিদ খান হাসান, হেলাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না প্রমুখ। এছাড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জ হুমায়ন কবিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস,আই সাইফুল ইসলাম।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন