খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১২
এস এম শাকিল
সোমবার দুপুরে র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত
রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী,
সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার
আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে
এই ধারাবাহিকতায় সোমবার ১জুলাই মধ্যরাতে সিরাজগঞ্জ র্যাব ১২ সদর একটি অভিযানিক দল র্যাব ১৪ ও র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সহযোগিতায় শেরপুর জেলা সদর থানাধীন লক্ষীডাঙ্গী এলাকায় অভিযান পরিচালনায় এর আগে বগুড়া জেলার শাজাহানপুর থানায় খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামির মামলা নং ২৬(২৭)১৩,জিআর নং ১৬৩/১৩,ধারা ৩৯৬ পেনাল কোড এর খুনসহ আসামি সিরাজগঞ্জ সদর উপজেলার সারাইচন্ডির গ্রামের ইউনুস আলীর পুত্র আসামি শফিকুল ইসলাম কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামি গ্রেফতারে সিরাজগঞ্জ র্যাব১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃমারুফ হোসেনের নির্দেশে এই সফল্য অর্জন করেন।
সোমবার দুপুরে র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন