সিরাজগঞ্জ বহুলী ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন চেয়ারম্যান ফরহাদ হোসেন সেখসিরাজগঞ্জ বহুলী ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন চেয়ারম্যান ফরহাদ হোসেন সেখ


 


এস এম শাকিল


 সিরাজগঞ্জের বহুলী   ইউনিয়ন পরিষদে  মাননীয়প্রধানমন্ত্রী ঈদ উপহার  ২৯০৬  টি পরিবার কে  ১০ কেজি করে   উপকারভোগীদের মাঝে  চাউল  বিতরণ করা হয়েছে। 



(১১জুন২৪) সকাল  ৯ টায় সিরাজগঞ্জ বহুলী  ইউনিয়নে  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাউল বিতরণ করেন চেয়ারম্যান ফরহাদ হোসেন   এছাড়াও আরো উপস্থিত থেকে চাউল বিতরণ করেন উপ সহকারী কৃষি অফিসার শফিকুল ইসলাম। 

  


 চেয়ারম্যান ফরহাদ   তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের জনগণ যেন কোনভাবে না খেয়ে থাকে এবং শরীরে পুষ্টিগুন বজায় রাখতে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দরিদ্র অসহায়দের মধ্যে  চাউল বিতরণ শুধু তাই নয় এই সরকার সকল মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। করোনাকালীন থেকে এ পর্যন্ত কোন মানুষ না খেয়ে বা বিনা চিকিৎসার মারা যায়নি  বলে উল্লেখ করেন তিনি।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার কার্ডের মাধ্যমে  চাউল তুলছেন উপকারভোগী অসংখ্য নারী ও পুরষ তারা ইউনিয়ন পরিষদ থেকে সরকারিভাবে পাওয়া ১০ কেজি চাল।  এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব আসলাম উদ্দিন। 

মন্তব্যসমূহ