আজ ভিন্ন রূপে সিরাজগঞ্জ মহাসড়ক

ছবি সিরাজগঞ্জ মুলিবাড়ী ফ্লাইওভার ব্রিজের! ফটো তুলেছেন এস এম শাকিল

 


এস এম শাকিল  |  প্রকাশিত: ৫:২৫ পিএম, ১৭ জুন ২০২৪


আজ সেমবার ১৭জুলাই২০২৪ বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় কড্ডা হতে টোল প্লাজা পর্যন্ত মহা সড়ক ফাঁক। 



 সিরাজগঞ্জ ঢাকা- মহাসড়কে মিনিটে শতাধিক যানবাহন চলাচল করে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই মহাসড়কে চলাচলকারীদের অনেকেই ছুটি কাটাতে বাড়িতে গেছেন। ফলে যাত্রীবাহি গাড়ির সংখ্যা তো নেই, অন্যান্য যানবাহনও খুব একটা চোখে পড়ছে না।



দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সিরাজগঞ্জ ঢাকা  মহা সড়ক  লাইন হিসেবে পরিচিত এ সড়কে প্রতিদিন প্রায় ৪০ হাজার যান চলাচল করে থাকে।  কিন্তু ঈদের কারণে চলছে ছুটির আমেজ। তাই মহাসড়কও ফাঁকা।


 সিরাজগঞ্জ কড্ডা মোড়ে থেকে   দেখা গেছে,  সিরাজগঞ্জ   ঢাকা মুখী লেনে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। সড়ক একেবারে ফাঁকা রয়েছে। মাঝে মধ্যে দুই, একটি সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে।


সিএনজিচালিত অটোরিকশা চালক হারাধন চন্দ্র নাথ বলেন, আজ মনে হচ্ছে অন্য সড়কে গাড়ি চালাচ্ছি। সব সময় বড় গাড়ির কারণে চলাচল করা দায় হয়ে যায়, আজ ঈদের কারণে সড়ক ফাঁকা।


মুলিবাড়ীর  ব্যবসায়ী নুরুল গনি তুহিন বলেন, সড়কের এমন চিত্র দেখেছি রমজানের ঈদের দিন আর আজ দেখছি। সারাদিন গাড়ির আওয়াজ শুনতে শুনতে মনে হয় যান্ত্রিক হয়ে গেছি। আজ চিত্র একেবারে ভিন্ন। নেই কোনো গাড়ি নেই কোনো আওয়াজ।লেগুনা চালক মামুন জানান, সবাই ঈদের কারণে গাড়ি বন্ধ রেখেছে। আমিও বের হইনি। হয়তো বিকেলের পর থেকে কিছু গাড়ি রাস্তায় বের হবে। কারণ তখন কোরবানির কাজ সেরে লোকজনও রাস্তায় বের হবে।


অপরদিকে দুএকটি গাড়ি চাপ দেখা গেছে  গাইবান্ধা থেকে আশা এস আর পরিবহনের ডাইভার রফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি যানান আমি গাইবান্ধা থেকে ঢাকা যাচ্ছি বাসের ৩০ জন যাত্রীদেরকে নিয়ে তারা কোথায় যাচ্ছে এ বিষয়ে যানতে চাইলে ব এক যাত্রী বলেন আমরা সবাই ঢাকা হয়ে সিলেট, কক্সবাজার,বান্দরবান,কুয়াকাটা, সহ বিভিন্ন জায়াগায় যাচ্ছি টানা ঈদের ছুটি আছে এর জন্য ঘুড়তে যাচ্ছি আমাদের বিভিন্ন ইভেন্টের এজেন্টের মাধ্যমে তাই আজ নামাজ পর কুরবানির দিয়েই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হই আজ রাত ঢাকা থেকে ৯ টা ও ১১ টার দিকে আমাদের বাস আছে বিভিন্ন পিকনিক স্পটের তাই যাচ্ছি।

মন্তব্যসমূহ