ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আল আমিন হোসেন

 



নিজস্ব প্রতিবেদক

১৬জুন২০২৪.০৭:৫১

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিরাজগঞ্জবাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক  ডাঃ মোঃ আল আমিন হোসেন (আশিক)। 



সাধারণ সম্পাদক  ডাঃ মোঃ আল আমিন হোসেন (আশিক) বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।



 তিনি আরো বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহ তায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।

এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদ-উল-আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি। 

তিনি সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার বামনঘিয়ালা গ্রামের মো.আব্দুল মজিদ সরকারের সন্তান। 


উল্লেখ্য, গত১২জুন২০২৪ তারিখে বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ মোঃ জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব ডাঃ মোঃ কামরুল হাসান মিলনের এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ডাঃ ওয়ালিউল ইসলাম তালুকদার ও তরুণ ডাঃ মোঃ আল আমিন হোসেনকে (আশিক) সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন।




মন্তব্যসমূহ