সিরাজগঞ্জ ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের ভিজিএফ এর চাউল বিতরণ করলেন চেয়ারম্যান আঃমালেক খান


 


এস এস শাকিল


১৩.২০২৪.১১:০৫ 



বৃহস্পতিবার(১৩জুন২০২৪)সকাল৯ টায় ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ২৩.শো৫৭ জন অসহায় পরিবারের মাঝে ঈদুল আজহা উপলক্ষে ১০ কেজি করে চাউল তুলে দেন চেয়ারম্যান আঃমালেক খান। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। 




আঃমালেক খান চেয়ারম্যান তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের জনগণ যেন কোনভাবে না খেয়ে থাকে এবং শরীরে পুষ্টিগুন বজায় রাখতে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দরিদ্র অসহায়দের মধ্যে  চাউল বিতরণ শুধু তাই নয় এই সরকার সকল মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। করোনাকালীন থেকে এ পর্যন্ত কোন মানুষ না খেয়ে বা বিনা চিকিৎসার মারা যায়নি  বলে উল্লেখ করেন তিনি।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার কার্ডের মাধ্যমে  চাউল তুলছেন উপকারভোগী অসংখ্য নারী ও পুরষ তারা ইউনিয়ন পরিষদ থেকে সরকারিভাবে পাওয়া ১০ কেজি চাল।  

উপস্থিত ছিলেন পরিষদের সচিব নাজমুল হুদা৷ 

মন্তব্যসমূহ