সিরাজগঞ্জ ৫নং খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত


 

এস এম শাকিল 

২৩মে২০২৪,০২:১৫


সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ি  ইউনিয়ন পরিষদের২০২৪-২০২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 




বৃহস্পতিবার ( ২৩ মে)  সকাল ১০ টায়  ইউনিয়ন পরিষদ চত্বরে  বাজেট ঘোষণা ও আলোচনা সভা  অনুষ্ঠানে  সভাপতি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য ও উন্মুক্ত বাজেট ঘোষণা করে ৫নং খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল হাসান(রশিদ)



 তিনি তার  বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামীলীগের সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে ব্যাপক উন্নয়ন করে  বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়ে দেশে-বিদেশে সুনাম অর্জন করছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে  জননেত্রী প্রধানমন্ত্রী  হাসিনা'র হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আশাবাদী যে ,  সিরাজগঞ্জের সকল প্রকার উন্নয়নের তথ্য চিত্র এখন দৃশ্যমান। শিয়ালকোলে শহীদ এম. মনসুর আলী  মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল করা হয়েছে। সয়দাবাদে মেরিন একাডেমি , ট্রমা হাসপাতাল নির্মাণ করা সহ  ইকোনমিক জোনে কাজ চলছে,  কালিয়া হরিপুর ইউনিয়নে শিল্পপার্ক করা হচ্ছে এখানে লাখ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। বিভিন্ন এলাকার   সড়ক, ব্রীজ  নির্মাণ করা হয়েছে আগামীতে ও  আরো উন্নয়ন করা হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন জননেত্রী  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। 




উন্মুক্ত  বাজেট ঘোষণা   ও  আলোচনা সভা  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  ৫নং খোকশাবাড়ি  ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান রাশিদুল হাসান(রশিদ)। তিনি বক্তব্যে বলেন, ৫নং খোকশাবাড়ি  ইউনিয়নের উন্নয়নের জন্য নাগরিক সেবা দিতে  প্রতিজ্ঞাবদ্ধ।


এই উন্মুক্ত বাজেট ঘোষণা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের হিসাব সংরক্ষক ি তথ্য সরবারাহ মহিমা খাতুন, এবং ১ নং ওয়ার্ডের মেম্বর নিজাম উদ্দিন আউলিয়া,সহ ইউপি সদস্য ২ নং ওয়ার্ডের আঃমান্নান,৩নং ওয়ার্ডের শাহাদত হোসেন,৫ নং আঃমজিদ,১২৩ নং ওয়ার্ড মহিলা সদস্য শেফালী পারভিন,৪৫৬ ইউপি সদস্য শাহিদা  প্রমুখ। 



অনুষ্ঠানে বাজেট ঘোষণা প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান  রাশিদুল হাসান(রশিদ) ও প্রাক সম্ভাব্য বাজেট (২০২৪-২৫ ইং অর্থ বছরের) 

১'কোটি ৫৯' লক্ষ ৯৪'হাজার টাকার আয় ও ব্যয় ১কোটি ৫৯ লাক্ষ,৭১হাজার ৫০০ টাকা ঘোষণা  করা হয়।

সঞ্চানলা করেন  ইউনিয়ন পরিষদের সচিব শফিকুল ইসলাম। 

এসময়ে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য  অন্যান্য কর্মকর্তা,  গ্রামপুলিশ গন, স্থানীয় কৃষক , ব্যবসা জনপ্রতিনিধি৷ 

মন্তব্যসমূহ