সিরাজগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ ৪র্থ ধাপে নির্বাচন রায়গঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতিক পেলেন লিটন

 





এস এম শাকিল 
সোমবার ২০ মে২০২৪,০১:২৫পিএএম


সোমবার২০মে২০২৪ সকাল ৯ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কার্যালয় এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে ৬ষ্ঠ ৪র্থ ধাপে উপজেলা পরিষদের নির্বাচনের প্রতিক বরাদ্দ চলে। এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং অফিসার মো ইমরান হোসেন,বিপিএএ সিরাজগঞ্জ  রায়গঞ্জ উপজেলার পরিষদের নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী  মোঃ লিটনকে মাইক মার্কা প্রতিক বারাদ্দ তুলে দেয়া হয়।



 প্রতিক পাওয়ার পর নির্বাচন প্রর্থী ভাইস চেয়ারম্যান লিটন বলেন 


যদি নির্বাচিত হই মাদক ও সন্ত্রাস নির্মূল। সামাজিক অবক্ষয় রোধ। সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা। দরিদ্র মেধাবীদের শিক্ষায় সহযোগিতা। উপজেলা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাগত মান উন্নয়নে স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ মহোদয়ের সাথে সহযোগিতায় কাজ করা। একই ভাবে স্থানীয় রাস্তাঘাট, মসজিদ, মন্দির, কবরস্থান, শুষাণ ঘাট, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা মূলক প্রতিষ্ঠানের উন্নয়ন। অসহায় হত দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান। এলাকার কৃতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে বিভিন্ন কার্যক্রম। শরীর চর্চা ও বিনোদনের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়ন। সরকার প্রদত্ত জনকল্যাণে বিভিন্ন ভাতা ও সহযোগিতা প্রাপ্তি নিশ্চিত করনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। জীব ও বৈচিত্র নদী রক্ষা ও পরিবেশ রক্ষায় কাজ করা। গণমাধ্যম কর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সমাজে ন্যায় ও সত্যকে প্রতিষ্ঠা করা। বিশ্ব নন্দিত প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেকে উৎসর্গ করব-ইনশাল্লাহ।



মন্তব্যসমূহ