বার্তা ডেস্ক
বুধবার ১মে২০২৪,০৫:৪০
" শ্রমিক মালিক গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ " এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে মহান মে দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এং আলোচনা সভা ও বনার্ঢ়্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ০১ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও শ্রম কল্যাণ কেন্দ্র, শ্রম অধিদপ্তর সিরাজগঞ্জ, ও জেলা শিল্পকলা একাডেমি সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় কালেক্টরেট চত্বর থেকে বনার্ঢ়্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ এম মনসুর আলী অডিটোরিয়াম গিয়ে র্যালিটি শেষ হয়। পরে অডিটোরিয়ামে মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি বলেন, মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন।ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। তাই প্রতি বছর পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়শ্রমিকদের অধিকার আদায়ে এ দিবস পালনের এত বছর পরও শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরির দাবি এখনও উপেক্ষিত, এখনও তাদের বিরাট অংশ মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত।শ্রমিকদের অধিকার আদায়ে এ দিবস পালনের এত বছর পরও শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরির দাবি এখনও উপেক্ষিত, এখনও তাদের বিরাট অংশ মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত।
অনুষ্ঠানে সভাপতি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আজকের উন্নত-সমৃদ্ধ পৃথিবীর কারিগর এসব অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে অব্যাহত রয়েছে নিরন্তর সংগ্রাম। সময়ের পরিক্রমায় ‘অধিকার’ শব্দটির সুদৃঢ় শক্তি সামাজিক ও রাজনৈতিক চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা ও দর্শনকে প্রভাবিত করেছে এবং পরিবর্তন সাধিত করেছে।শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের প্রবণতা পৃথিবীর দেশে দেশে অধিকার বঞ্চিত মেহনতি মানুষের মধ্যে এক নবতর জাগরণের প্রস্ফুটন ঘটায়। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামের পথ পরিক্রমায় গতিশীল হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামীম তালুকদার লাবু,
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, শ্রম কল্যাণ সংগঠক মো. এখলাছুর রহমান, এছাড়াও বক্তব্য রাখেন, ফার্নিচার ও বার্নিশ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাফর উল্লাহ সারাফাত, সিরাজগঞ্জ জেলা তাঁত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, রেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ক্বারী মো. আব্দুল মজিদ, জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. আব্দুল বাছেদ বাবু, সিরাজগঞ্জ সদর উপজেলা জড়ি টুইস্টিং মিলের মিলের সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম মুন্না, প্রমুখ।




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন