সুখ পাখি গ্রামীন মাস ব্যাপী ইফতার মাহফিল অনুষ্ঠিত

 


সিরাজগঞ্জ থেকেঃহোসেন আলী (ছোট্ট)


প্রকাশ ৩এপ্রিল২০২৪,০৭:০৫

 সিরাজগঞ্জের আত্ম মানবতার স্বেচ্ছাসেবী  সংগঠন সুখ পাখি গ্রামীন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

  

বুধবার  ( ৩ মার্চ ২০২৪)  বাদ আসর সুখ পাখি সিরাজগঞ্জের আয়োজনে ও আলোর জন্য যাকাত তহবিলের সহযোগিতায় ও  নিজস্ব তহবিল থেকে 

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়নের  দেঘলকান্দি বারা কান্দি ২ গ্রামের হতদরিদ্র ৬০ জন  রোজাদার দের ইফতার করা হয়। 






এসময়ে ১১ তম, ইফতার মাহফিলে 

 সুখ পাখি গ্রামীন ইফতার ও বিশেষ  দোয়া  মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সুখ পাখির প্রতিষ্ঠাতা শেখ রজব আলীর সভাপতিত্বে  ইফতার মাহফিল অনুষ্ঠানে সে সময়ে উপস্থিত ছিলেন, সুখ পাখির পরিচালক সদস্য রাসেল রহমান সহ 

স্বেচ্ছাসবী ১৫ জন উপস্থিত ছিলেন 


সুখ পাখির প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব বলেন " সমাজে অনেক বৃত্তবান রয়েছে তারা ইচ্ছে করলে সমাজে পিছিয়ে পড়া কিছু মানুষকে সাবলম্বি করতে যাকাত দিয়ে দৃস্টান্ত স্থাপন করতে  পারে এই পবিএ মাহে রমজানে। আমরা দেখেছি অনেক গরীব মানুষ তারা দান অনুদান চান না , তারা চায় নিজের পায়ে গায়ে গতরে পরিশ্রম করে উপার্জন করতে । সমাজের বৃত্তবানরা যদি সঠিকভাবে যাকাত প্রদান করেন তাহলে সমাজে অসহায় মানুষগুলো আলোর মুখ দেখবেন” । সুখ পাখির পরিচালক সদস্য রাসেল রহমান বলেন “ সমাজের বৃত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে সুখ পাখির জনবল দিয়ে আমরা এমন মহতি কাজ চলমান রাখতে পারবো ইনশাআল্লাহ। 


 উল্লেখ্য  সুখ পাখি “আলোর জন্য যাকাত” তহবিল থেকে ঋণগ্রস্ত পরিবারদের হাতে অটো রিক্সা প্রদান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করে এই সংগঠনটি।

 উল্লেখ্য   ইফতার মাহফিলে ইফতারী  আইটেমঃ- সমূহ শরবত,  খেজুর, তরমুজ, কলা, আনারস, ভাংগী, পিয়ারা, 


মুড়ি মিক্সঃ- নিমকি মুন্দি ছোলা পেয়াজু 

খাবার মেনুঃ- সাদা ভাত, গরুর গোস্তো কেউরা ডাউল, স্পেশাল  দই, শসা লেবু টমেটু।

মন্তব্যসমূহ