সিরাজগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সফল উদ্যোক্তা মাহফুজ-উর-রহমান

 সিরাজগঞ্জ থেকেঃনজরুল ইসলাম




আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সফল আত্মকর্মী ও মাননীয় প্রধানমন্ত্রীর স্বহস্তে জাতীয় পুরস্কার প্রাপ্ত, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য, সিরাজগঞ্জ জেলা পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন, শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও বেকার যুব সমাজের নির্দেশনার আইকন ও  বিশিষ্ট সমাজ সেবক মাহফুজ-উর-রহমান।
তিনি মুঠোফোনের  ক্ষুদে বার্তায় বলেন, মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরীব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।’





তিনি আরো বলেন, ‘পবিত্র ঈদের এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি ও একে অপরের সুখানন্দ এবং দুঃখ-কষ্ট ভাগ করে নিই। প্রাণ প্রিয় শিয়ালকোল ইউনিয়নবাসীর জনগনসহ জেলাজুড়ে সর্বস্তরের জনগনকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি ১৯৮৮সালের ৫ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ২ নং ওয়ার্ড শ্যামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 

 

মন্তব্যসমূহ