সিরাজগঞ্জের ১০ নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদে মাননীয়প্রধানমন্ত্রী ঈদ উপহার ৩৩৪২ টি পরিবার কে ১০ কেজি করে উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪মার্চ২৪) সকাল ৯ টায় ১০ নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাউল বিতরণ করেন চেয়ারম্যান আলহাজ্ব নবীদুল ইসলাম । এছাড়াও আরো উপস্থিত থেকে চাউল বিতরণ করেন ট্যাগ অফিসার আবুল হাসনাত মাহমুদ, সহ সচিব আবুল কালাম আজাদ।
চেয়ারম্যান নবীদুল তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের জনগণ যেন কোনভাবে না খেয়ে থাকে এবং শরীরে পুষ্টিগুন বজায় রাখতে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দরিদ্র অসহায়দের মধ্যে চাউল বিতরণ শুধু তাই নয় এই সরকার সকল মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। করোনাকালীন থেকে এ পর্যন্ত কোন মানুষ না খেয়ে বা বিনা চিকিৎসার মারা যায়নি বলে উল্লেখ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার কার্ডের মাধ্যমে চাউল তুলছেন উপকারভোগী অসংখ্য নারী ও পুরষ তারা ইউনিয়ন পরিষদ থেকে সরকারিভাবে পাওয়া ১০ কেজি চাল।
উল্লেখ্য চাউল বিতরণের সময় চেয়ারম্যান আলহাজ্ব নবীদুল ইসলাম তিনি ব্যক্তিগত তহবিল থেকে শাড়ি বিতরণ করেন।

.gif)



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন