সিরাজগঞ্জ ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাউল বিতরণ করেন চেয়ারম্যান আব্দুল মালেক

 

দৈনিক সীমাহীন অনলাইন ডেস্ক 

প্রকাশ ২ত্রপ্রিল ২০২৪,১০:৩৭




সিরাজগঞ্জ ভদ্রঘাট  ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাউল বিতরণ করেন চেয়ারম্যান আব্দুল মালেক


 সিরাজগঞ্জ  কামারখন্দ উপজেলা ১ নং  ভদ্রঘাট  ইউনিয়ন পরিষদে  মাননীয়প্রধানমন্ত্রী ঈদ উপহার  ২১৪০ টি পরিবার কে  ১০ কেজি করে চাউল  উপকারভোগীদের মাঝে  চাউল  বিতরণ করা হয়েছে। 



মঙ্গলবার  (০২ মার্চ২৪) সকাল  ৮ টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক।

চেয়ারম্যান  আব্দুল মালেক  তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের জনগণ যেন কোনভাবে না খেয়ে থাকে এবং শরীরে পুষ্টিগুন বজায় রাখতে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দরিদ্র অসহায়দের মধ্যে  চাউল বিতরণ শুধু তাই নয় এই সরকার সকল মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। করোনাকালীন থেকে এ পর্যন্ত কোন মানুষ না খেয়ে বা বিনা চিকিৎসার মারা যায়নি  বলে উল্লেখ করেন তিনি।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার কার্ডের মাধ্যমে  চাউল তুলছেন উপকারভোগী অসংখ্য নারী ও পুরষ তারা ইউনিয়ন পরিষদ থেকে সরকারিভাবে পাওয়া ১০ কেজি চাউল পাচ্ছে।  







এসময় উপস্থিত ছিলেন কামারখন্দ   উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক,  ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল  হুদা,   ২ নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের  মেম্বার ইয়াকুব হোসেন,  প্রমুখ।

মন্তব্যসমূহ