সিরাজগঞ্জের দুই ইউনিয়নের পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ

 

দৈনিক সীমাহীন অনলাইন ডেস্ক

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৫৫,১১ বৈশাখ ১৪৩১ 


“পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’' এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ও ৬নং ছোনগাছা ইউনিয়ন পাটচাষীদের মাঝে পৃথক দুটি সময়ে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।



 বুধবার (২৪ এপ্রিল) সকালে ছোনগাছা ও বহুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বহুলী ইউনিয়ন পরিষদের

চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন শেখ ও ছোনগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম।

বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক দায়িত্বে ছিলেন সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম লুলু।




জানা যায়, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ" (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভূক্ত সুবিধাভোগী বহুলীতে ১০০ জন ও ছোনগাছা ইউনিয়নে ১৩৫ জন পাট চাষীদের মাঝে উন্নত জাতের পাট বীজ ১কেজি , ইউরিয়া ৬কেজি, টিএসপি ৩ কেজি ও এমওপি সার ৩ কেজি প্রত্যেকে মোট ১২ কেজি করে সার বিতরণ করা হয়।


এ সময় বহুলী ইউনিয়নের  উপসহকারী কৃষি কর্মকর্তা এস এম শাহীন আলম, ছোনগাছা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুল  ইসলাম ও  মো. আলিমুল হক, পাট উন্নয়ন কর্মকর্তা অফিসের অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর মো. হাবিবুর, পরিষদের সদস্য অন্যান্য ব্যক্তিবর্গসহ সুবিধাভোগী পাটচাষীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ