সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বুধবারের (এপ্রিল ২৪, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস

 

বার্তা ডেস্ক

 
18 Min Read

বুধবারের (এপ্রিল ২৪, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস 

দেশব্যাপী চলমান প্রাণঘাতী তাপ-প্রবাহ আপডে


বুধবার,২৪ এপ্রিল২০২৪,০২:৫৭,১১ বৈশাখ ১৪৩১


কৃত্রিম ভূ-উপগ্রহ ও আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত পূর্বাভাস তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ বুধবার সিলেট ও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্য ৬ টি বিভাগের উপর তাপ-প্রবাহ বিরাজ করার আশংকা করা যাচ্ছে। দেশব্যাপী চলমান এই তাপ-প্রবাহ আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপরে অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। 


আজ বুধবার, ২৪ ই এপ্রিল, ২০২৪ তারিখে দেশের বিভিন্ন জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা নিম্নরূপ উঠার প্রবল আশংকা করা যাচ্ছে:


১) ৪০ থেকে ৪১ ডিগ্রী সেলসিয়াস: যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, খুলনা, বাগেরহাট, বরগুনা, বরিশাল, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ

২) ৩৮ থেকে ৩৯ ডিগ্রী সেলসিয়াস: ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগন্জ, নরসিংদী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট,নাটোর, পাবনা, নওগাঁ, বগুড়া, ময়মনসিংহ, নড়াইল, মাগুরা, পিরোজপুর, বরগুনা, শরিয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মাগুরা, নড়াইল।


৩) ৩৬ থেকে ৩৭ ডিগ্রী সেলসিয়াস: ভোলা, পটুয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা, পার্বত্য চট্টগ্রামের সকল জেলা, ময়মনসিংহ বিভাগের সকল জেলা।


ছবি: আজ বুধবার দুপুর ১ টার সময়কার জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মানচিত্রে বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে হালকা ঘনত্বের মেঘের উপস্থিতি রয়েছে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উপরে হালকা পরিমাণে মেঘের সৃষ্টি হচ্ছে যা ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পর থেকে আগামীকাল বৃহঃপতিবার ভোর ৫ টার মধ্যে খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে খুবই স্বল্প সময়ের জন্য হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


বরিশাল বিভাগ: আজ বুধবার দুপুর ২ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ৯ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করা কিংবা বৃষ্টিপাত অতিক্রমের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।


রংপুর বিভাগ: আজ বুধবার দুপুর ২ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ৯ টার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করা কিংবা বৃষ্টিপাত অতিক্রমের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।


ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস


কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন মানচিত্র ও আবহাওয়া মডেল থেকে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষণ করে আজ বুধবার পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের বান্কুরা, পুরুলিয়া, মেদনিপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



মে মাসের ৩ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত দেশ-ব্যাপী ব্যাপক কলবৈশাখি ঝড়ের আশংকা করা যাচ্ছে। বর্ষাকালের মতো একনাগাড়ে ২ থেকে ৩ দিন বৃষ্টি হওয়ার আশংকা রয়েছে।


সিলেট ও মেঘালয় রাজ্যের উপরে খুবই ভারি বৃষ্টি হওয়ার আশংকা করা যাচ্ছে। ৪০০ মিলিমিটারের বেশি পরিমানে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।


পাহাড়ি ঢলে সিলেট ও কিশোরগঞ্জের সকল হাওর এলাকা প্লাবিত হওয়ার আশংকা ৭০ থেকে ৮০%।


মে মাসের ৩ তারিখের পূর্বেই সিলেট ও কিশোরগঞ্জের  হাওর এলাকার কৃষকদের ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া যাচ্ছে।




ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ (মে মাসের ৫ তারিখ পর্যন্ত)


 


তীব্র তাপ প্রবাহ থেকে রক্ষার জন্য কি কি সতর্কতা অবলম্বন করা দরকার? 




বিশেষ দ্রষ্টব্য:


উপরে উল্লেখিত বৃষ্টিপাত পূর্বাভাস সম্ভাবনা মাত্র। কোন স্থানে বৃষ্টিপাত আবহাওয়া সম্পর্কিত একাধিক শর্ত পূরণের উপর নির্ভর করে। বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত শুরুর সম্ভব্য সময় থেকে প্রকৃত বৃষ্টিপাত শুরুর সময় এর পার্থক্য ২ থেকে ৪ ঘন্টা পূর্বে বা পরে হতে পারে। 


ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী

 ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া.কম ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল  (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।


) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না। 

মন্তব্যসমূহ