সিরাজগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করলেন -- জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু
প্রকাশ ১৮ এপ্রিল২০২৪,০৮:২২
সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদের মাঠ প্রাঙ্গনে দুগ্ধ ও পোল্ট্রি খামারীদের উৎসাহিত করতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ সেবা সপ্তাহর ৩৫ টি স্টল পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শামিম তালুকদার লাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শামীম তালুকদার লাবু তিনি বলেন, বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ ও কৃষির উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। একক, ক্ষুদ্র ও যৌথ খামারিদের জন্য সহজ শর্তে ঋণের মাধ্যম্যে সরকার প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে কাজ করছে। আমরা আশা করছি আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে উৎপাদনশীল জাতের গবাদিপশু যেমন- গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগী, হাঁস, দুম্বা, কবুতর, সৌখিন পাখি, পোষা প্রাণি এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন ইত্যাদি স্থান পেয়েছে।
অনুষ্ঠানে সভাপতি নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অন্যতম লক্ষ্য হলো— প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা। এছাড়া, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজন করা সেমিনার থেকে জনগণ গবাদি পশু পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে জানতে পারবে। ফলে, জনগণ উপকৃত হবে। ও উৎসাহ যোগাবে বলে আমি বিশ্বাস করি।
সেবা সপ্তাহ অনুষ্ঠানটি সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মো. আলমগীর হোসেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ট্রেনিং অফিসার ডা. মো. হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সদর মৎস্য কর্মকর্তা, আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার সাদাত, কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সী, সিরাজগঞ্জ সদর ভি.এফ.এ সুজয় মন্ডল, অফিস সহায়ক মো. আব্দুল মোমিন সেখ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন