পাকিস্তানে ঈদ হতে পারে ১০ এপ্রিল, বাংলাদেশে কবে

 

আন্তজাতিক 

প্রকাশ ১মার্চ২০২৪, ০৭:৪৫

পাকিস্তানে আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতরের প্রথম দিন হতে পারে। আর এর আগের দিন অর্থাৎ ৯ এপ্রিল সন্ধ্যায় শাওয়ালের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ (পিএমডি)।


সোমবার (১ এপ্রিল) পিএমডি এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে। 

দেশটির আবহাওয়া অফিস বলছে, ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে এবং তার বয়স পরের দিন (৯ এপ্রিল) সন্ধ্যায় ১৯ থেকে ২০ ঘণ্টার মধ্যে হবে। এতে আরও বলা হয়েছে, সূর্যাস্তের পর ৫০ মিনিটেরও বেশি সময় ধরে চাঁদ দেখা যাবে।




 

পিএমডি জানিয়েছে, ৯ এপ্রিল পাকিস্তানের বেশিরভাগ অংশের আকাশ পরিষ্কার থাকবে। তবে দেশটির উত্তরাঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে বলেও জানানো হয়েছে।

 

এর আগে, ১১ মার্চ পাকিস্তানে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছিল এবং পরের দিন পবিত্র মাসের প্রথম দিন বা প্রথম রোজা পালিত হয়। পিএমডির পূর্বাভাস ঠিক হলে পাকিস্তানিরা ২৯ দিন রোজা পালন করবেন। 

এদিকে, সৌদি আরবের পরের দিনই সাধারণত বাংলাদেশ ও ভারতে ঈদ উদযাপিত হয়ে থাকে। সেই হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশে ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

মন্তব্যসমূহ